৩০০ উইকেটের মাইলফলকের সামনে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড

দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকার পর সাদা পোশাকের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জোর প্রস্তুতি নিচ্ছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ফাস্ট বোলার জশ হ্যাজলউড। আগামী ১৩ আগস্ট ডারউইনে বাংলাদেশের বিপক্ষে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে প্রায় ১৩ মাস পর তাকে আবার অস্ট্রেলিয়ার টেস্ট একাদশে দেখা যেতে পারে। ৩৫ বছর বয়সি এই পেসার বর্তমানে ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে লাল বলের কঠিন মহড়া চালিয়ে নিজেকে প্রস্তুত করছেন।

২০২৫ সালের জুলাইয়ের পর হ্যামস্ট্রিং ও পেশির চোটের কারণে টেস্ট দলের বাইরে ছিলেন হ্যাজলউড। এমনকি চোটের কারণে সর্বশেষ অ্যাশেজ সিরিজেও অংশ নিতে পারেননি তিনি। ২০১৪ সালে টেস্ট অভিষেকের পর এত দীর্ঘ সময় দলের বাইরে তাকে আগে কখনো থাকতে হয়নি। সরাসরি ম্যাচ না খেলে অনুশীলনের মাধ্যমে টেস্টের প্রস্তুতি নেওয়াকে নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন হ্যাজলউড। তিনি জানান, ব্রিসবেনের ক্যাম্পে সকাল-বিকালের দীর্ঘ বোলিং সেশনের মাধ্যমে পাঁচদিনের লাল বলের লড়াইয়ের জন্য শরীরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। হ্যাজলউড বলেন, "ম্যাচ না খেলে স্রেফ মহড়া দিয়ে টেস্ট সিরিজের প্রস্তুতি নেওয়া আমাদের জন্য সম্ভবত এবারই প্রথম। এর ফলে নিজেদের পছন্দ অনুযায়ী অনুশীলনের সূচি তৈরি করার সুযোগ পেয়েছি। মঙ্গল ও বৃহস্পতিবার বেশ দীর্ঘ বোলিং সেশন রাখা হচ্ছে, পাশাপাশি অন্যান্য কাজও চলছে। গত সপ্তাহে মঙ্গল ও বুধবার পরপর দুদিন বল করেছি, আগামী সপ্তাহেও হয়তো এমন টানা বোলিং সেশন থাকবে।"

বাংলাদেশের বিপক্ষে আসন্ন এই সিরিজেই হ্যাজলউডের সামনে তৈরি হয়েছে নতুন ইতিহাস গড়ার সুযোগ। টেস্টে ৭৬ ম্যাচে বর্তমানে তার সংগ্রহ ২৯৫ উইকেট। সিরিজের প্রথম টেস্টেই আর মাত্র পাঁচটি উইকেট পেলে তিনি অস্ট্রেলিয়ার সপ্তম পেসার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন। এর আগে ডেনিস লিলি, গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি, মিচেল জনসন, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স এই কৃতিত্ব অর্জন করেছেন।

আগামী ১২-১৮ মাসে অস্ট্রেলিয়ার প্রায় ২০-২১টি টেস্টের ব্যস্ত সূচি রয়েছে। এ কারণে পেসারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে হ্যাজলউড জানান, প্যাট কামিন্স ও মিচেল স্টার্কদের পাশাপাশি স্কোয়াডে থাকা মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেটের মতো বোলারদের ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ হবে। সব বাধা পেরিয়ে ডারউইন টেস্ট দিয়ে এই অভিজ্ঞ ফাস্ট বোলারের দুর্দান্ত প্রত্যাবর্তনের দিকেই এখন তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব।

শিরোনাম :
কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান নাশকতা রুখতে কড়া নজরদারি ও বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ আইজিপির নাহিদ |: আওয়ামী সন্ত্রাসীরা হাসিবের ওপর গুপ্ত হামলা চালিয়েছে ইস্তাম্বুল হয়ে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম! বিশ্ববাজারে তেলের দামে বড় পতন! সৌদির সঙ্গে হজ চুক্তি সম্পাদন, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনার ফাঁসি ও নিরাপত্তা: ব্রিটিশ এমপিদের চিঠি ঘিরে তোলপাড়! নভেম্বরের প্রথম আট দিনে রেমিট্যান্স এলো ১১৩ কোটি ডলার, প্রবৃদ্ধিতে বড় লাফ কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান নাশকতা রুখতে কড়া নজরদারি ও বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ আইজিপির নাহিদ |: আওয়ামী সন্ত্রাসীরা হাসিবের ওপর গুপ্ত হামলা চালিয়েছে ইস্তাম্বুল হয়ে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম! বিশ্ববাজারে তেলের দামে বড় পতন! সৌদির সঙ্গে হজ চুক্তি সম্পাদন, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনার ফাঁসি ও নিরাপত্তা: ব্রিটিশ এমপিদের চিঠি ঘিরে তোলপাড়! নভেম্বরের প্রথম আট দিনে রেমিট্যান্স এলো ১১৩ কোটি ডলার, প্রবৃদ্ধিতে বড় লাফ
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.