শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের মামলায় যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দিচ্ছে টিকটক

শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলা নিষ্পত্তিতে মার্কিন সরকারের সঙ্গে ৪০ কোটি মার্কিন ডলার (প্রায় ৪,৮০০ কোটি টাকা) ক্ষতিপূরণ প্রদানে সমঝোতা করেছে জনপ্রিয় সামাজিক মাধ্যম টিকটক। ঘটনাটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে শিশুদের অনলাইন প্রাইভেসি আইন লঙ্ঘনের ক্ষেত্রে অন্যতম বড় আর্থিক সমঝোতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

চুক্তি অনুযায়ী, টিকটক অবিলম্বে ৩০০ মিলিয়ন (৩০ কোটি) ডলার পরিশোধ করবে। বাকি ১০০ মিলিয়ন (১০ কোটি) ডলার পরবর্তীতে তাদের পূর্বসূরি প্রতিষ্ঠান ‘ম্যুজিক্যালি’ (Musical.ly)-র আগের একটি আদেশ আনুষ্ঠানিকভাবে বাতিল হওয়ার পর প্রদান করা হবে।

২০২৪ সালে মার্কিন বিচার বিভাগ এবং ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) যৌথভাবে টিকটক ও এর চীনা মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে। অভিযোগে বলা হয়, যুক্তরাষ্ট্রের ২০০০ সালের ‘চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রটেকশন অ্যাক্ট’ (COPPA) লঙ্ঘন করে ১৩ বছরের কম বয়সি শিশুদের কাছ থেকে অভিভাবকের সম্মতি ছাড়াই তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে টিকটক। একই সঙ্গে অভিভাবকদের পক্ষ থেকে সন্তানদের অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধও তারা উপেক্ষা করে।

মার্কিন সরকারের বিচার বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল ব্রেট শুমেট সমঝোতা প্রসঙ্গে জানান, “কোম্পানিগুলোকে অবশ্যই আইন মেনে কাজ করতে হবে। এই সিদ্ধান্তের ফলে শিশুরা অনলাইনে এখন আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত।”

অনলাইন প্রাইভেসি লঙ্ঘনের অভিযোগে এর আগেও টেক জায়ান্টগুলোকে বড় অঙ্কের জরিমানা গুনতে হয়েছে। ২০১৯ সালে ইউটিউব ১৭ কোটি ডলার এবং ২০২২ সালে এপিক গেমস ২৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা প্রদান করে।

বর্তমানে মেটার বিরুদ্ধেও একই আইনের আওতায় মামলা ঝুলছে। মেটার মালিকানাধীন প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে শিশুদের ডেটা সংগ্রহ এবং তাদের টার্গেট করে বাণিজ্যিক সুবিধা নেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আদালতে মামলা পরিচালনা করা হচ্ছে।

 

শিরোনাম :
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করল মার্কিন আদালত শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের মামলায় যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দিচ্ছে টিকটক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে শরিফুল বললেন, ‘আমরা এখনও ম্যাচে আছি’ মন্ত্রিসভায় নতুন চার মুখ, পুনর্বণ্টন হচ্ছে একাধিক মন্ত্রণালয় কুয়েতে বন্ধ হচ্ছে ভিসার স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি সংবাদের পাওনা না দিলে কর গুনতে হবে টেক জায়ান্টদের অবসরের ৮ বছর পর আবার মাঠে ফিরছেন রোনালদিনিও অভিযানের আগেই আত্মগোপনে ৯ হাজার অভিবাসী, জার্মানিতে ডিপোর্টেশন স্থগিত সিডনির মসজিদে আজান সম্প্রচারের প্রস্তাবে কাউন্সিলের আপত্তি অস্ট্রেলিয়ায় পুরো পরিবারকে একসাথে পেয়ে উচ্ছ্বসিত তাসকিন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করল মার্কিন আদালত শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের মামলায় যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দিচ্ছে টিকটক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে শরিফুল বললেন, ‘আমরা এখনও ম্যাচে আছি’ মন্ত্রিসভায় নতুন চার মুখ, পুনর্বণ্টন হচ্ছে একাধিক মন্ত্রণালয় কুয়েতে বন্ধ হচ্ছে ভিসার স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি সংবাদের পাওনা না দিলে কর গুনতে হবে টেক জায়ান্টদের অবসরের ৮ বছর পর আবার মাঠে ফিরছেন রোনালদিনিও অভিযানের আগেই আত্মগোপনে ৯ হাজার অভিবাসী, জার্মানিতে ডিপোর্টেশন স্থগিত সিডনির মসজিদে আজান সম্প্রচারের প্রস্তাবে কাউন্সিলের আপত্তি অস্ট্রেলিয়ায় পুরো পরিবারকে একসাথে পেয়ে উচ্ছ্বসিত তাসকিন
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.