হ্যাম্পশায়ারের হয়ে ওয়ান-ডে কাপ মাতাবেন আশুতোষ শর্মা

হ্যাম্পশায়ার তাদের পুরুষদের মেট্রো ব্যাংক ওয়ান-ডে কাপের জন্য অলরাউন্ডার আশুতোষ শর্মাকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (২০ জুলাই) ক্লাবটি আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করে। ২৭ বছর বয়সী এই ক্রিকেটার বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন। উল্লেখ্য, হ্যাম্পশায়ারের মালিকানাধীন প্রতিষ্ঠান জিএমআর দিল্লি ক্যাপিটালসেরও সহ-মালিক।

একজন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে পরিচিত আশুতোষ গত দুই আইপিএল মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৩৭৫ রানের বেশি সংগ্রহ করেছেন। এই সময়ে তার ব্যাটিং গড় ছিল ৩১.২৫ এবং স্ট্রাইক রেট ১৭০। এছাড়া তিনি ভারতীয় ক্রিকেটে দ্রুততম টি-টোয়েন্টি ফিফটির রেকর্ডধারী। ২০২৩ সালে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে রেলওয়েজের হয়ে অরুণাচল প্রদেশের বিপক্ষে মাত্র ১১ বলে তিনি এই অর্ধশতক হাঁকিয়েছিলেন।

আশুতোষের অন্তর্ভুক্তি নিয়ে হ্যাম্পশায়ারের ডিরেক্টর অফ ক্রিকেট জাইলস হোয়াইট বলেন, ওয়ান-ডে কাপের জন্য তাকে দলে নিতে পেরে আমরা খুবই আনন্দিত। তিনি একজন দারুণ সম্ভাবনাময় খেলোয়াড় এবং সম্প্রতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন, যা উচ্চ পর্যায়ের ক্রিকেটে তার দক্ষতার প্রমাণ দেয়। আমরা তাকে আমাদের দলে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছি এবং আশা করছি হ্যাম্পশায়ারের জার্সিতে তিনি দারুণ কিছু করে দেখাবেন, যাতে গত বছরের তুলনায় আমরা আরও ভালো ফলাফল করতে পারি।

লিস্ট এ ক্রিকেটে এখন পর্যন্ত ২১ ম্যাচে ৪৫৮ রান করেছেন আশুতোষ। ২০১৭ সালে মধ্যপ্রদেশের হয়ে তার ঘরোয়া ক্যারিয়ার শুরু হয় এবং তিন ফরম্যাট মিলিয়ে তিনি এখন পর্যন্ত ৯১টি ম্যাচ খেলেছেন। বর্তমানে তিনি রেলওয়েজের হয়ে খেলছেন। আইপিএলে তিনি প্রথম পাঞ্জাব কিংসের মাধ্যমে সুযোগ পান। ইমপ্যাক্ট সাব হিসেবে লিগে অভিষেক ম্যাচে ১৭ বলে ৩১ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি। পরবর্তীকালে আইপিএল ২০২৫-এর আগে দিল্লি ক্যাপিটালস তাকে ৩.৮০ কোটি রুপিতে দলে ভেড়ায়।

শিরোনাম :
নিউইয়র্কে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক নিউইয়র্কে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বুধবারে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি! রাতের অনিষ্ট ও শয়তানের প্রভাব থেকে বাঁচতে ঘুমানোর আগের বিশেষ আমল ইউরোপের সঙ্গে সম্পর্ক বাড়াতে এয়ারবাস কেনা সরকারের জন্য ‘বড় পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ বন্ধ, হারানো পাসপোর্টে জরিমানার বিধান রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়! জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফের নিউইয়র্কে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক নিউইয়র্কে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বুধবারে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি! রাতের অনিষ্ট ও শয়তানের প্রভাব থেকে বাঁচতে ঘুমানোর আগের বিশেষ আমল ইউরোপের সঙ্গে সম্পর্ক বাড়াতে এয়ারবাস কেনা সরকারের জন্য ‘বড় পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ বন্ধ, হারানো পাসপোর্টে জরিমানার বিধান রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়! জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফের
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.