ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয়, সংস্কারই অগ্রাধিকার: মালয়েশিয়ায় নাহিদ ইসলাম

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনটিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন যে, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ‘২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আয়োজিত এই অনুষ্ঠানে তিনি প্রবাসী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

নির্বাচনের সময়সীমা নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদের আইনি কাঠামোর মাধ্যমে আমরা গণপরিষদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী। নির্বাচনের তারিখ নিয়ে আমরা কখনোই পক্ষ-বিপক্ষ তৈরি করিনি। সংস্কার ও বিচারের নিশ্চয়তা থাকলে ডিসেম্বরে নির্বাচন হলেও আমাদের আপত্তি নেই, তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার বাস্তবিক কোনো সম্ভাবনা আপাতত দেখছি না।’

বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির গুঞ্জনকে তিনি ‘মিথ্যা প্রোপাগান্ডা’ ও ‘গুজব’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘নির্বাচন পেছানো বা আসন সমঝোতার কথাগুলো কেবলই গালগল্প। আমার কাছে নির্বাচনের চেয়েও সংস্কার বেশি গুরুত্বপূর্ণ। গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের কাছে আমরা যাতে বলতে পারি যে, জুলাইয়ের ফলে প্রকৃত পরিবর্তন এসেছে, সেটিই আমাদের প্রধান এজেন্ডা। সংস্কার সম্পন্ন হওয়ার পরেই নির্বাচন নিয়ে ভাবা হবে।’

এর আগে শনিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে নাহিদ ইসলাম কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, রাষ্ট্রব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন না এলে জাতীয় নাগরিক পার্টি নির্বাচন প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, ‘নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তন আনে, কিন্তু গণঅভ্যুত্থান রাষ্ট্রের কাঠামো বদলায়। এই অভ্যুত্থান আগের সব আন্দোলনের চেয়ে ভিন্ন, যার মাধ্যমে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে।’

তিনি আরও যোগ করেন, গত এক বছরে বাংলাদেশ সংস্কারের পথে এগিয়েছে ঠিকই, কিন্তু এখন তা অনিশ্চয়তার মুখে। তিনি নতুন সংবিধান প্রণয়ন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আমূল সংস্কারের ওপর জোর দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মাদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক এবং সঞ্চালনায় ছিলেন আলমগীর চৌধুরী আকাশ।

নাহিদ ইসলামের তিন দিনের মালয়েশিয়া সফর শেষে আজ রাতে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। এরপর আগামী মঙ্গলবার তিনি সাতজন সফরসঙ্গী নিয়ে চীনের উদ্দেশে রওনা দেবেন।

এদিকে, মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এছাড়া দেশটিতে নথি জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশি গ্রেফতার এবং বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসীকে আটক করা হয়েছে। কুয়ালালামপুর বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিদের নাম উঠে এসেছে।

শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন সম্পন্ন মালয়েশিয়ায় বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন স্পেশাল পাস চালু বঙ্গোপসাগরে ‘বিশেষ অদৃশ্য ইশারায়’ গ্যাস খনন বন্ধ রাখা হয়েছিল, প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করে দেশে ফিরলেন আড়াই লাখ অবৈধ অভিবাসী আল্লাহর ঘর নির্মাণে অবদানের ফজিলত ও সওয়াব র‍্যাব বিলুপ্ত, সংসদে পাস হলো এসআরবি বিল! লং মার্চ দিয়ে বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধান সম্ভব নয়: প্রধানমন্ত্রী নবায়নযোগ্য শক্তিতে নরওয়ের বিনিয়োগ চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী! ইন্দোনেশিয়ায় সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু! সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন সম্পন্ন মালয়েশিয়ায় বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন স্পেশাল পাস চালু বঙ্গোপসাগরে ‘বিশেষ অদৃশ্য ইশারায়’ গ্যাস খনন বন্ধ রাখা হয়েছিল, প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করে দেশে ফিরলেন আড়াই লাখ অবৈধ অভিবাসী আল্লাহর ঘর নির্মাণে অবদানের ফজিলত ও সওয়াব র‍্যাব বিলুপ্ত, সংসদে পাস হলো এসআরবি বিল! লং মার্চ দিয়ে বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধান সম্ভব নয়: প্রধানমন্ত্রী নবায়নযোগ্য শক্তিতে নরওয়ের বিনিয়োগ চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী! ইন্দোনেশিয়ায় সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু! সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.