সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে হুথিদের চালানো সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, এই হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
বাংলাদেশ সরকার সব ধরনের বেসামরিক নাগরিক ও স্থাপনার ওপর সহিংসতার ঘটনায় দৃঢ় আপত্তি জানিয়েছে এবং এ ধরনের কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করেছে। বিবৃতিতে এ ধরনের হামলাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করা হয়েছে।
একই সঙ্গে, সৌদি আরব সরকার এবং দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। যেকোনো পরিস্থিতিতে সৌদি আরবের নিরাপত্তা ও অখণ্ডতার পক্ষে ঢাকা সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

