আল-আকসা প্রাঙ্গণে ৪ হাজারের বেশি ইসরায়েলির প্রবেশ, তীব্র উত্তেজনা

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। ইহুদিদের ধর্মীয় দিবস 'তিশা ব'আভ' উপলক্ষে ৪ হাজারেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী ও কট্টর ডানপন্থী কর্মী সেখানে প্রবেশ করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, চলতি বছরে আল-আকসা প্রাঙ্গণে এটিই সবচেয়ে বড় ধরনের ইসরায়েলি অনুপ্রবেশের ঘটনা।

এই স্পর্শকাতর পরিদর্শনের সময় কঠোর পুলিশি পাহারায় সেখানে উপস্থিত হন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তার এই উপস্থিতির পর ফিলিস্তিন ও জর্ডানসহ বিভিন্ন পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফিলিস্তিনি প্রশাসনের জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা পর্যন্ত ৪ হাজার ২৮৮ জন ইসরায়েলি আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছেন। তাদের আশঙ্কা, দিনের শেষ নাগাদ এই সংখ্যা ৫ হাজারে পৌঁছাতে পারে। আর সেটি হলে তিশা ব'আভ উপলক্ষে আল-আকসায় প্রবেশের আগের সব রেকর্ড ভেঙে যাবে।

উল্লেখ্য, ইহুদি ধর্মাবলম্বীদের কাছে 'তিশা ব'আভ' হলো তাদের প্রাচীন দুটি মন্দির ধ্বংসের স্মরণে পালিত একটি শোকের দিন। মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র এই স্থানটি আল-আকসা মসজিদ প্রাঙ্গণ হিসেবে পরিচিত হলেও, ইহুদিরা এটিকে 'টেম্পল মাউন্ট' বলে অভিহিত করে থাকে।

শিরোনাম :
হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ায় পড়তে গিয়ে কফিনবন্দী হয়ে ফিরলেন এক বাংলাদেশি!!! সিরামিক শিল্পে চীনা প্রযুক্তি ব্যবহারের ওপর জোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ায় পড়তে গিয়ে কফিনবন্দী হয়ে ফিরলেন এক বাংলাদেশি!!! সিরামিক শিল্পে চীনা প্রযুক্তি ব্যবহারের ওপর জোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.