আর্জেন্টিনায় ফিরল ফুটবল দল, তবে সঙ্গে নেই মেসি

বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের পর আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বেশিরভাগ সদস্য সোমবার দেশে ফিরেছেন। তবে দলের অধিনায়ক লিওনেল মেসি তাদের সঙ্গে ছিলেন না। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দল দেশে পৌঁছানোর সময় হাজারো সমর্থক বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিলেন তাদের স্বাগত জানাতে। এর আগে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছিল, দলের কয়েকজন সদস্য একই ফ্লাইটে ফিরবেন না। স্থানীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা যায়, বিমান থেকে নামা খেলোয়াড়দের মধ্যে মেসি নেই।

দলের কোচ লিওনেল স্কালোনি ও বাকি খেলোয়াড়দের লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় এদিন। সামরিক ব্যান্ডের সুরে তাদের স্বাগত জানানো হয়। বৃষ্টি ও ঠাণ্ডা উপেক্ষা করে হাজারো সমর্থক বিমানবন্দরের কাছে এএফএ’র কার্যালয়ের বাইরে জড়ো হন। অনেকের গায়ে ছিল আর্জেন্টিনার পতাকা, আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেকে বাঁচতে হাতে ছিল নীল-সাদা রঙের ছাতা। চার বছর আগে ২০২২ বিশ্বকাপ জয়ের পর যেমন লাখো মানুষ রাস্তায় নেমে উৎসব করেছিলেন, এবার সে রকম আনন্দের উপলক্ষ না থাকলেও দলের প্রতি কৃতজ্ঞতা জানাতে অসংখ্য সমর্থক উপস্থিত হন। ৩৬ বছর বয়সী গৃহিণী মার্গা লেদেসমা বলেন, আর্জেন্টিনাবাসী যেকোনো অবস্থাতেই উদযাপন করবে। এত বছর ধরে আমাদের আনন্দ দেয়ার জন্য মেসিকে ধন্যবাদ। আমি চাই না তিনি আর্জেন্টিনার হয়ে খেলা ছেড়ে দিন।

ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের যে স্বপ্ন দেখেছিল, তা ভেঙে যায় আর্জেন্টিনার। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ম্যাচটি আর্জেন্টিনার অসংখ্য ফাউল ও খেলোয়াড়সুলভ আচরণের অভাবের জন্যও সমালোচিত হয়েছে। এ বিষয়ে লেদেসমা বলেন, আমার মনে হয় তারা আমাদের সমালোচনা করে, কারণ আমরা কষ্ট সহ্য করতে জানি। আমরা পড়ে যাই, আবার উঠে দাঁড়াই, আবারও এগিয়ে চলি। অনেক সমর্থকের মতে, আর্জেন্টিনার সবচেয়ে বড় অর্জন ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের সেমিফাইনাল জয়। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে দুই দেশের দীর্ঘদিনের বিরোধের প্রেক্ষাপটে ম্যাচটি বিশেষ গুরুত্ব পায়।

৩৬ বছর বয়সী বস্ত্রশিল্প কর্মী লিওনার্দো বারিয়েন্তোস বলেন, এই দল আমাদের সবাইকে এক করেছে। এজন্য তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। রোদ-বৃষ্টি যা-ই হোক, আমরা সব সময় তাদের পাশে থাকব। মেসিকে শুধু বলতে চাই, ধন্যবাদ। তিনি সর্বস্ব উজাড় করে খেলেছেন। দুই বছর বয়সী সন্তানকে নিয়ে দলকে স্বাগত জানাতে আসা ২৮ বছর বয়সী মারিয়া অর্তিজ বলেন, স্পেন জয়ের যোগ্য ছিল। কিন্তু এই দল আমাদের যা দিয়েছে, তাতেই আমি খুশি।

ফাইনালে হারের হতাশা থাকলেও হাজারো আর্জেন্টাইন সমর্থক রোববার রাতে বুয়েনস আয়ারসের ঐতিহ্যবাহী ওবেলিস্ক চত্বরে জড়ো হন। আতশবাজি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে তারা দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে গভীর রাতে সেখানে সংক্ষিপ্ত সময়ের জন্য সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। পুলিশ সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, এ ঘটনায় অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।

শিরোনাম :
রাশিয়ায় পড়তে গিয়ে কফিনবন্দী হয়ে ফিরলেন এক বাংলাদেশি!!! সিরামিক শিল্পে চীনা প্রযুক্তি ব্যবহারের ওপর জোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ রাশিয়ায় পড়তে গিয়ে কফিনবন্দী হয়ে ফিরলেন এক বাংলাদেশি!!! সিরামিক শিল্পে চীনা প্রযুক্তি ব্যবহারের ওপর জোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.