জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ

বিশ্বকাপে নিজেদের শুরুটা দারুণ করেছিল জার্মানি। তবে শুরুর ছন্দ ধরে রাখতে পারেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। পরিস্কার ফেভারিট থেকেও বিদায় নিয়েছে রাউন্ড ৩২ থেকে। বিশ্ব মঞ্চে এমন হতাশাকে পেছনে ফেলে এবার নতুন অভিযান শুরুর জন্য নতুন কোচ বেছে নিয়েছে জার্মানি। নিজেদের প্রধান কোচ হিসেবে জার্মানি নিয়োগ দিয়েছে ইয়ুর্গেন ক্লপকে।

চার বছরের চুক্তিতে স্বদেশি এই অভিজ্ঞ ট্যাকটিশিয়ানকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। এক অফিসিয়াল বিবৃতিতে সংস্থাটি তাকে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করল।

বরুশিয়া ডর্টমুন্ড ও লিভারপুলের সাবেক কোচ ক্লপ স্থলাভিষিক্ত হচ্ছেন ইউলিয়ান নাগেলসমানের। সবশেষ ২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে প্যারাগুয়ের কাছে পেনাল্টি শুটআউটে হেরে জার্মানির বিদায়ের পর দায়িত্ব ছাড়েন নাগেলসমান।

২০১৮ ও ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিস্ময়করভাবে বিদায় নেওয়ার পর এবারও ব্যর্থতার সেই ধারা বজায় থেকেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ক্লপ এক বিবৃতিতে বলেন, “জাতীয় ফুটবল দলের মতো খুব কম বিষয়ই আমাদের জার্মানদের এক সুতোয় বাঁধতে পারে। আর এই দিকটিই আমার কাছে দায়িত্বটিকে এতটা বিশেষ করে তুলেছে।”

এতদিন রেড বুলের ‘গ্লোবাল হেড অফ সকার’ হিসেবে দায়িত্ব পালন করা এই তারকা কোচ যোগ করেন, “বিগত দেড় বছরে রেড বুলে যে অভিজ্ঞতা ও শিক্ষা আমার হয়েছে এবং (ডিএফবির সঙ্গে) এই চুক্তিটি সম্ভব করতে তারা যে উদারতা দেখিয়েছে, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। এখন আমি জার্মান ফুটবলের এই বিশেষ দায়িত্বটির দিকে তাকিয়ে আছি, যা আমরা বিনয় ও ধৈর্যের সঙ্গে মোকাবিলা করব। এমন একটি দল গড়ে তোলাই মূল লক্ষ্য, যারা একে অপরের জন্য লড়বে, ফুটবলকে উপভোগ করবে এবং যার পেছনে আমাদের দেশের মানুষ পূর্ণ আস্থা নিয়ে দাঁড়াতে পারবে।“

নতুন দায়িত্বে ক্লপের সহকারী হিসেবে কাজ করবেন পিটার ক্রাভিৎজ, পেপ লিন্ডারস ও জার্মানির সাবেক খেলোয়াড় স্ভেন বেন্ডার। এছাড়া, ২০১৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য ও সাবেক ডিফেন্ডার পার মার্টেসাকারকে স্পোর্টস ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে ডিএফবি। আন্দ্রেয়াস রেটিগের স্থলাভিষিক্ত হয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি সই করেছেন তিনি।

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বার্নড নয়েনডর্ফ জানান, শুরু থেকেই ফেডারেশনের প্রথম পছন্দ ছিলেন ক্লপ, “আমাদের অত্যন্ত নিবিড় আলোচনা হয়েছে। প্রথম থেকেই ক্লপই ছিলেন আমাদের জন্য আদর্শ সমাধান। ডিএফবির সবাই আমরা একমত ছিলাম যে, তিনিই সেই ব্যক্তি যার সঙ্গে আমাদের কথা বলা উচিত। ক্লপের সঙ্গে আলোচনার পর আমাদের এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে, সঠিক সময়ে সঠিক মানুষটিকেই আমরা পেয়েছি।“

শিরোনাম :
অন্যের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় ইসলামের নির্দেশনা কী? বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট আরসিইপিতে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ! জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর বৈশ্বিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী দিল্লিতে আবার আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি! বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত পোস্ট! তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নিয়ম! মানুষের নির্দেশ ছাড়াই অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট হ্যাক করল ‘এআই’ আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ রাষ্ট্রপতির শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান আইসিটি মন্ত্রীর অন্যের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় ইসলামের নির্দেশনা কী? বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট আরসিইপিতে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ! জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর বৈশ্বিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী দিল্লিতে আবার আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি! বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত পোস্ট! তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নিয়ম! মানুষের নির্দেশ ছাড়াই অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট হ্যাক করল ‘এআই’ আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ রাষ্ট্রপতির শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান আইসিটি মন্ত্রীর
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.