টেকসই কৃষি ও খাদ্যব্যবস্থা গঠনে সার্ক কৃষি কেন্দ্রের সমন্বয় সভা

দক্ষিণ এশিয়ার কৃষি ও খাদ্যব্যবস্থাকে আরও টেকসই, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক করতে ২০২৭ সালের যৌথ কর্মসূচি ও সহযোগিতার ক্ষেত্র চিহ্নিতকরণের লক্ষ্যে এক সমন্বয় সভা করেছে সার্ক কৃষি কেন্দ্র (এসএসি)।
শনিবার (২৯ আগস্ট) ঢাকার খামারবাড়িস্থ সার্ক কৃষি কেন্দ্রের কার্যালয়ে ‘২০২৭ সালের কর্মসূচি নিয়ে অংশীদার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় সভা’ শীর্ষক এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সরকারি, বেসরকারি এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রধান ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা অংশ নেন।
সভায় সভাপতির বক্তব্যে সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশীদ বলেন, “দক্ষিণ এশিয়ার কৃষি ও খাদ্যব্যবস্থার ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, আধুনিক প্রযুক্তির প্রসার এবং যৌথ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমাদের প্রান্তিক কৃষক ও গ্রামীণ জনগোষ্ঠীর সার্বিক জীবনযাত্রায় টেকসই পরিবর্তন আনা সম্ভব।”
উক্ত সমন্বয় সভায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গেইন (GAIN), হেইফার ইন্টারন্যাশনাল, হারভেস্টপ্লাস, সাসটেইনেবল অ্যাগ্রিকালচার ফাউন্ডেশন, এসিআই, ওয়েভ ফাউন্ডেশন, গাক, ওয়েলথাঙ্গারহিলফে, টিএমএসএস, ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া, সুশীলন, শিশুক এবং নিরিবিলি গ্রুপসহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা পরিবেশবান্ধব কৃষিবাস্তুশাস্ত্র (Agroecology), খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, গবাদিপশু ও মৎস্য সম্পদ উন্নয়ন, কৃষি পণ্যের ন্যায্য মূল্যশৃঙ্খল (Value Chain) নিশ্চিতকরণ এবং প্রযুক্তি বিনিময়ে ২০২৭ সালে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
শিরোনাম :
ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি! নেপালে বন্যায় ভেসে আসা ব্যাংকের ভল্ট ভেঙে ৯২ লাখ রুপি লুট!!! ৯/১১ হামলার মূল পরিকল্পনাকারীর স্বীকারোক্তি বাতিল করলেন মার্কিন বিচারক রাজধানীতে ডিএসসিসির যৌথ অভিযান, নিষিদ্ধ পলিথিন জব্দ সম্প্রচারে আসছে দেশের প্রথম হাইব্রিড টেলিভিশন ‘ভিওডি বাংলা’ টেকসই কৃষি ও খাদ্যব্যবস্থা গঠনে সার্ক কৃষি কেন্দ্রের সমন্বয় সভা মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ থাকার আহ্বান পানিসম্পদ মন্ত্রীর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নয়: সৌদি আরব বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিল্লি নিতে কেন এত মরিয়া ভারত! হরমুজ প্রণালি চালুর বিষয়ে নতুন ৩ শর্ত দিল ইরান! ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি! নেপালে বন্যায় ভেসে আসা ব্যাংকের ভল্ট ভেঙে ৯২ লাখ রুপি লুট!!! ৯/১১ হামলার মূল পরিকল্পনাকারীর স্বীকারোক্তি বাতিল করলেন মার্কিন বিচারক রাজধানীতে ডিএসসিসির যৌথ অভিযান, নিষিদ্ধ পলিথিন জব্দ সম্প্রচারে আসছে দেশের প্রথম হাইব্রিড টেলিভিশন ‘ভিওডি বাংলা’ টেকসই কৃষি ও খাদ্যব্যবস্থা গঠনে সার্ক কৃষি কেন্দ্রের সমন্বয় সভা মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ থাকার আহ্বান পানিসম্পদ মন্ত্রীর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নয়: সৌদি আরব বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিল্লি নিতে কেন এত মরিয়া ভারত! হরমুজ প্রণালি চালুর বিষয়ে নতুন ৩ শর্ত দিল ইরান!
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.