রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ও সমন্বিত ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত ও বলপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরে এক মারাত্মক সামাজিক ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে মিয়ানমার বিষয়কা সংক্রান্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি ইসাবেল বিশপের সঙ্গে এক উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান বৈঠকের বিস্তারিত জানিয়ে বলেন, উভয়পক্ষের দ্বিপাক্ষিক আলোচনায় মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সার্বিক কল্যাণ এবং তাদের মাতৃভূমিতে দ্রুত ও টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়া গুরুত্ব লাভ করে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সামরিক সংঘাতের দীর্ঘমেয়াদি ও ক্ষতিকর প্রভাব বাংলাদেশকেই এককভাবে বহন করতে হচ্ছে। মানবিক সংকটের সুরাহা করতে বিশ্বনেতৃত্বকে শুধু ত্রাণ সহায়তায় সীমাবদ্ধ না থেকে মূল সমস্যা নিরসনে কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে।
অন্যদিকে, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলা সংঘাত বন্ধে ও সাধারণ বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা ও উচ্চপর্যায়ের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে।
এ সময় সীমান্তবর্তী অঞ্চলে ল্যান্ডমাইনের অপব্যবহার ও বিস্তার, নাফ নদী কেন্দ্রিক সীমান্ত মানবপাচার এবং প্রাণঘাতী মাদক চোরাচালানের মতো গুরুতর আন্তর্জাতিক নিরাপত্তা ঝুঁকি নিয়ে উভয়পক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করে। এসব অপরাধ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য চরম হুমকি বলে সম্মত হন তারা।
বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা একমত পোষণ করেন যে, রোহিঙ্গাদের তাদের নিজ ভিটেমাটিতে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তন নিশ্চিত করতে রাজনৈতিক সংলাপ ও অনুকূল পরিবেশ সৃষ্টির কোনো বিকল্প নেই।
উক্ত সৌজন্য সাক্ষাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক, সিনিয়র পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফিসার ডানকান কিথ উইলসন এবং ইউএনএইচসিআরের উপপ্রতিনিধি জুলিয়েট মুরেকিয়সোনিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিরোনাম :
অস্ট্রেলিয়া বিএনপিতে দুই কমিটির দ্বৈত তৎপরতা: বিপাকে অতিথি সংসদ সদস্য সিএনসি ইউরোপের নতুন কনভেনার সাঈদ চৌধুরী ও কো-কনভেনার নোমান আযমী সততা ও মানবিকতায় সেবার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী নিয়োগে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত! নিউইয়র্কে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত সংসদীয় কমিটি |: সরকারি অর্থের অপচয় ও দুর্নীতি-অনিয়মে জড়িতদের ছাড় নয় মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী নিয়োগে লটারি, নির্বাচিত ৩০০ জন সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত: পরিচয় প্রকাশ করল কনস্যুলেট সোমবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সংযুক্ত আরব আমিরাতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত অস্ট্রেলিয়া বিএনপিতে দুই কমিটির দ্বৈত তৎপরতা: বিপাকে অতিথি সংসদ সদস্য সিএনসি ইউরোপের নতুন কনভেনার সাঈদ চৌধুরী ও কো-কনভেনার নোমান আযমী সততা ও মানবিকতায় সেবার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী নিয়োগে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত! নিউইয়র্কে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত সংসদীয় কমিটি |: সরকারি অর্থের অপচয় ও দুর্নীতি-অনিয়মে জড়িতদের ছাড় নয় মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী নিয়োগে লটারি, নির্বাচিত ৩০০ জন সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত: পরিচয় প্রকাশ করল কনস্যুলেট সোমবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সংযুক্ত আরব আমিরাতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.