সৌদি আরবে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, উদ্বেগ বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে আবারও ব্যাপক অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক এক সপ্তাহের অভিযানে ১৪ হাজারের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে কেউ অবৈধভাবে বসবাস, কেউ শ্রম আইন লঙ্ঘন, আবার কেউ সীমান্ত–সংক্রান্ত অপরাধে অভিযুক্ত। 

 

এ পরিস্থিতিতে সৌদি আরবে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশির মধ্যে উদ্বেগ দেখা দিলেও সংশ্লিষ্টরা বলছেন, বৈধ কাগজপত্র ও নিয়ম মেনে কর্মরত বাংলাদেশিদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে যাঁদের ইকামার (বাসস্থান অনুমতি) মেয়াদ শেষ হয়ে গেছে, যাঁরা অনুমোদিত নিয়োগকর্তার বাইরে কাজ করছেন বা বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করছেন, তাঁদের ঝুঁকি বেড়েছে। 

 

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, সৌদি আরব এখনো বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। ২০২৫ সালে সাত লাখ ৫২ হাজারের বেশি বাংলাদেশি কর্মী দেশটিতে গেছেন। ফলে সৌদিতে যেকোনো আইনগত অভিযান বা নীতিগত পরিবর্তন বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্সে প্রভাব ফেলতে পারে। 

 

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, সৌদি আরবে এ ধরনের অভিযান নতুন নয়। দেশটি নিয়মিতভাবেই অবৈধ অভিবাসন, শ্রম আইন লঙ্ঘন এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করে। তাই বৈধভাবে কর্মরত বাংলাদেশিদের আতঙ্কিত না হয়ে ইকামা, কর্মচুক্তি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। 

 

এদিকে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসীকল্যাণ-সংশ্লিষ্ট সূত্রগুলোও প্রবাসীদের স্থানীয় আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে আসছে। কোনো জটিলতায় পড়লে দ্রুত দূতাবাস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

শিরোনাম :
রাশিয়ায় পড়তে গিয়ে কফিনবন্দী হয়ে ফিরলেন এক বাংলাদেশি!!! সিরামিক শিল্পে চীনা প্রযুক্তি ব্যবহারের ওপর জোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ রাশিয়ায় পড়তে গিয়ে কফিনবন্দী হয়ে ফিরলেন এক বাংলাদেশি!!! সিরামিক শিল্পে চীনা প্রযুক্তি ব্যবহারের ওপর জোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.