দলীয় ট্রফি ছাড়াই কি ব্যালন ডি’অর জেতা সম্ভব? স্পষ্ট করল কর্তৃপক্ষ

ফুটবল বিশ্বে প্রায়ই বিতর্ক ওঠে, দলীয় ট্রফি ছাড়া কোনো খেলোয়াড় ব্যালন ডি'অর পাওয়ার যোগ্য কি না। এই বিতর্কের অবসান ঘটিয়ে ব্যালন ডি'অর কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে যে, কোনো দলীয় ট্রফি না জিতেও একজন ফুটবলার এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি নিজের করে নিতে পারেন। তাদের মতে, দলীয় ট্রফির চেয়ে মাঠে খেলোয়াড়ের ব্যক্তিগত পারফরম্যান্স এবং অবদান অনেক বেশি গুরুত্বপূর্ণ।

ব্যালন ডি'অরের ইতিহাসে অবশ্য এমন ঘটনা খুব বেশি ঘটেনি। ফুটবল ইতিহাসের মাত্র ছয়জন খেলোয়াড় ট্রফিহীন মরশুমেও এই কীর্তি গড়তে পেরেছেন। ১৯৫৬ সালে ইতিহাসের প্রথম ব্যালন ডি'অর বিজয়ী স্ট্যানলি ম্যাথিউস কোনো দলীয় শিরোপা ছাড়াই এই পুরস্কার জিতেছিলেন। উল্লেখ্য, ২০২২ সাল থেকে ক্যালেন্ডার বছরের পরিবর্তে ফুটবল মরশুমের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ব্যালন ডি'অর দেওয়া হচ্ছে। পরবর্তীতে ১৯৬৪ সালে ডেনিস ল এবং ১৯৭০ সালে জার্ড মুলার এই কীর্তির পুনরাবৃত্তি করেন। ১৯৭০ সালে মুলার বিশ্বকাপে ১০টি গোল করলেও তার দল জার্মানি তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল।

এরপর ১৯৭৮ সালে কেভিন কিগান এবং ২০০০ সালে লুইস ফিগো কোনো দলীয় ট্রফি ছাড়াই বছরের সেরা ফুটবলার নির্বাচিত হন। আর এই তালিকার সর্বশেষ সংযোজন হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০১৩ সালে তিনি কোনো ট্রফি না জিতেও ব্যালন ডি'অর নিজের করে নেন। এরপর দীর্ঘ ১১টি আসর পেরিয়ে গেলেও এমন ঘটনার পুনরাবৃত্তি আর দেখা যায়নি।

চলতি মরশুমে দলীয় ট্রফি না জিতেও ব্যালন ডি'অরের দৌড়ে থাকা শীর্ষ দুই ফুটবলার হলেন কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হালান্ড। ২০২৬ সালের ব্যালন ডি'অর কে জিতবেন, তা নিয়ে নিজের মতামত জানিয়েছেন সাবেক পর্তুগিজ তারকা লুইস ফিগো। তার মতে, এবার এই পুরস্কার জয়ের দৌড়ে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে সবার চেয়ে এগিয়ে রয়েছেন। রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত একটি মরশুম কাটানোর পাশাপাশি ফিফা বিশ্বকাপে এমবাপ্পের পারফরম্যান্স তাকে এই অবস্থানে নিয়ে গেছে বলে মনে করেন ফিগো।

ফিগো বলেন, "এমবাপ্পে এবং বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্স তাকে নিশ্চিতভাবেই সম্ভাব্য বিজয়ীদের তালিকায় রাখবে। এছাড়া পিএসজির হয়ে আবারও চ্যাম্পিয়ন্স লিগ জেতা খেলোয়াড়দেরও আমি এই তালিকায় রাখব। পুরো বছরের পারফরম্যান্স বিবেচনা করা উচিত। যৌক্তিকভাবে, বিজয়ী নির্বাচনে বিশ্বকাপের পারফরম্যান্স বড় ভূমিকা রাখতে পারে, তবে ঘরোয়া লিগের শিরোপা এবং চ্যাম্পিয়ন্স লিগও অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

ফিগো আরও যোগ করেন, "আমি হয়তো ভিতিনহা এবং দেসিরে দুয়ে-র নাম বিশেষভাবে উল্লেখ করব, যারা বিশ্বকাপ খুব একটা ভালো না কাটলেও (বিশেষ করে পর্তুগালের হয়ে) চমৎকার একটি মরশুম পার করেছেন। আমি তাদের সবাইকে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রাখব।"

ফুটবল পণ্ডিত ও সমর্থকদের মতে, ব্যালন ডি'অরের সম্ভাব্য তালিকায় লিওনেল মেসি, আর্লিং হালান্ড, রদ্রি এবং উসমান দেম্বেলেও রয়েছেন। এছাড়া বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত মরশুম কাটানো এবং নিজ নিজ দেশের হয়ে ফিফা বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত খেলা মাইকেল অলিস ও হ্যারি কেনও এই মর্যাদাপূর্ণ পুরস্কারের দৌড়ে শামিল আছেন।

শিরোনাম :
রাশিয়ায় পড়তে গিয়ে কফিনবন্দী হয়ে ফিরলেন এক বাংলাদেশি!!! সিরামিক শিল্পে চীনা প্রযুক্তি ব্যবহারের ওপর জোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ রাশিয়ায় পড়তে গিয়ে কফিনবন্দী হয়ে ফিরলেন এক বাংলাদেশি!!! সিরামিক শিল্পে চীনা প্রযুক্তি ব্যবহারের ওপর জোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.