বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়জয়কার
গ্লোবাল আইটি সেক্টরে এবার ওড়ল বাংলাদেশের পতাকা! বিশ্বমঞ্চে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে নিজেদের দক্ষতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশের তরুণ গবেষকেরা।
অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ সিডনি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘কোডিং ফেস্ট ২০২৬’-এ বিশ্বসেরা হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশের ‘ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি’ বা ইউএফটিবি-এর একদল স্বপ্নবাজ তরুণ। প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় ক্যাটাগরি ‘Best Project in AI for Education’-এ বিশ্ব চ্যাম্পিয়ন এখন বাংলাদেশ!
কিন্তু কী এই প্রজেক্ট?
আধুনিক শিক্ষাব্যবস্থাকে আরও বেশি বুদ্ধিমান, সহজলভ্য আর পুরোপুরি শিক্ষার্থীকেন্দ্রিক করে তুলতে এই দলটির তৈরি যুগান্তকারী এআই প্রজেক্টের নাম ‘Sikkhai’। আর এই এক উদ্ভাবনই তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্বকে!
তবে সাফল্য শুধু চ্যাম্পিয়ন ট্রফিতেই থামেনি! এই বিশ্ব আসরে দলটির জমা দেওয়া ৪টি গবেষণাপত্রই গৃহীত হয়েছে। যার মধ্যে আছে মানুষের মস্তিষ্কের EEG সিগন্যাল ব্যবহার করে নিউরো-সিম্বলিক এআই যোগাযোগ ব্যবস্থা, ব্লকচেইনের সমন্বয়ে নিরাপদ ই-ভোটিং সিস্টেম এবং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী আইওটি-ভিত্তিক স্মার্ট কৃষি সমাধান!
এই অভাবনীয় সাফল্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রযুক্তিগত উৎকর্ষ আর আমাদের তরুণদের মেধাকে নিয়ে গেল এক অনন্য উচ্চতায়। বিশ্বজয়ী এই তরুণ গবেষক দলকে অভিনন্দন!
বিস্তারিত দেখুন
আরও ভিডিও
প্রায় ৪১ লক্ষ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে : প্রধানমন্ত্রী
হরমুজ প্রণালিতে এবার সরাসরি রাষ্ট্রীয় তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা!
অস্ট্রেলিয়া গমনেচ্ছুদের জন্য হাইকমিশনের জরুরি বার্তা
সংসদের ভেতরে খোদ প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুড়ে মারা হচ্ছে!
অস্ট্রেলিয়ায় শীতের দাপট, আল্পসে তুষারপাত: ঝড়ো বাতাসে বিপর্যস্ত তিন রাজ্য!
যুক্তরাজ্যের জীবনযাত্রার ব্যয় ও আবাসন সংকট বনাম বিকল্প বোট-লাইফস্টাইল
মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের পতন

