বিএনপি জাতীয় মুনাফেক ও বেইমানের দল: রাবি ছাত্রশিবির

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান বলেছেন, বিএনপি জাতীয় মুনাফেক ও বেইমানের দল। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এই মন্তব্য করেন।

হাফেজ মেহেদী হাসান অভিযোগ করেন, বর্তমান সরকার ও বিএনপি জনগণের ম্যান্ডেট ও গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। তিনি বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একই সঙ্গে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়, যার মধ্যে একটি ছিল জনগণের ওপর গণভোট। সরকার ৪৯ শতাংশ ভোট নিয়ে শপথ নিলেও ৭০ শতাংশ মানুষের গণভোটের রায়ের প্রতি কোনো সম্মান দেখায়নি। তিনি আরও বলেন, ১৯৯৫ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবির সময় বিএনপি নেতাদের অবস্থান ছিল নেতিবাচক, যা থেকে বোঝা যায় তারা জাতির সঙ্গে বেইমানি করেছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিজয়-২৪ হল, বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জোহা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা জুলাই সনদের বাস্তবায়নসহ বিভিন্ন দাবি সংবলিত স্লোগান দেন।

বিক্ষোভ-পরবর্তী সমাবেশে ছাত্রশিবিরের রাবি শাখার অফিস সম্পাদক শামীম পাটোয়ারী বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে বিদায় দেওয়া হয়েছে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি সরকারের মুনাফেকি চরিত্র স্পষ্ট। তিনি দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান মানলে তিনি এখন শিলংয়ে থাকতেন না এবং তারেক রহমানও লন্ডনে থাকতেন না।

সমাবেশে মেহেদী হাসান বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের গণরায় না মানলে ছাত্রশিবির আপামর জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। প্রয়োজনে তারা রাজপথে বিচার নিশ্চিত করতে শহীদ হতেও প্রস্তুত বলে ঘোষণা দেন।

শিরোনাম :
সিএনসি ইউরোপের নতুন কনভেনার সাঈদ চৌধুরী ও কো-কনভেনার নোমান আযমী সততা ও মানবিকতায় সেবার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী নিয়োগে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত! নিউইয়র্কে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত সংসদীয় কমিটি |: সরকারি অর্থের অপচয় ও দুর্নীতি-অনিয়মে জড়িতদের ছাড় নয় মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী নিয়োগে লটারি, নির্বাচিত ৩০০ জন সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত: পরিচয় প্রকাশ করল কনস্যুলেট সোমবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সংযুক্ত আরব আমিরাতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বিদেশে বিভিন্ন বাংলাদেশ দূতাবাসে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সিএনসি ইউরোপের নতুন কনভেনার সাঈদ চৌধুরী ও কো-কনভেনার নোমান আযমী সততা ও মানবিকতায় সেবার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী নিয়োগে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত! নিউইয়র্কে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত সংসদীয় কমিটি |: সরকারি অর্থের অপচয় ও দুর্নীতি-অনিয়মে জড়িতদের ছাড় নয় মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী নিয়োগে লটারি, নির্বাচিত ৩০০ জন সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত: পরিচয় প্রকাশ করল কনস্যুলেট সোমবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সংযুক্ত আরব আমিরাতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বিদেশে বিভিন্ন বাংলাদেশ দূতাবাসে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.