মসজিদের মাইক অপসারণ ঘিরে বিতর্ক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ মুসলিম নেতারা

পশ্চিমবঙ্গের বিভিন্ন মসজিদে আজানের মাইক অপসারণে রাজ্য পুলিশের বিরুদ্ধে মৌখিক চাপ সৃষ্টির অভিযোগকে কেন্দ্র করে রাজ্যজুড়ে রাজনৈতিক ও ধর্মীয় মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। স্থানীয় মসজিদ কমিটিগুলোর দাবি, থানার পুলিশ মৌখিকভাবে মাইক খুলে ফেলার নির্দেশ দিচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী কেবল আদালত নির্ধারিত শব্দদূষণবিধি কার্যকর করা হচ্ছে।

বিতর্কের সূত্রপাত হয় যখন রাজ্য সরকার নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সব ধর্মীয় প্রতিষ্ঠানে আদালত নির্ধারিত শব্দদূষণবিধি কার্যকর করার সিদ্ধান্ত নেয়। আইন অনুযায়ী, দিনে সর্বোচ্চ ৫৫ ডেসিবেল এবং রাতে ৪৫ ডেসিবেলের বেশি শব্দ করা যাবে না।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, সরকার কেবল আদালতের নির্দেশ বাস্তবায়ন করছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশের নির্দেশের পর রাজ্যজুড়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মোট ৫ হাজার ২৯৯টি লাউডস্পিকার অপসারণ করা হয়েছে যার মধ্যে ৪ হাজার ২০৩টি মসজিদ এবং ১ হাজার ৯৬টি মন্দির রয়েছে। পুলিশকে জোরপূর্বক ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং অধিকাংশ কমিটি প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেছে বলে দাবি করেন তিনি।

তবে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ধর্মীয় স্বাধীনতা সুরক্ষার দাবিতে তৃণমূল থেকে বেরিয়ে গঠিত এনসিপিআইয়ের তিন সংসদ সদস্য সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান, খলিলুর রহমান ও আবু তাহের খান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি জমা দিয়েছেন। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, শব্দদূষণ রোধে আইন প্রয়োগ করা যেতে পারে, তবে তা যেন কোনো ধর্মীয় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত না হানে এবং সবার ধর্মীয় স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে।

এদিকে দ্রুত এই সমস্যার সমাধান না হলে রাজ্যজুড়ে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। অন্যদিকে, ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (আইএসএফ) বিধায়ক নওশাদ সিদ্দিকী জানিয়েছেন, প্রয়োজনে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন এবং এ বিষয়ে ডিজিপির কাছে আনুষ্ঠানিক সরকারি নির্দেশ জারির বিষয়ে জানতে চেয়ে চিঠি পাঠিয়েছেন।

পরিস্থিতি সামাল দিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধিদল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টির উপস্থাপনের কথা জানিয়েছে। এর বিপরীতে পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য বলেন, গণতান্ত্রিক দেশে সবার প্রতিবাদের অধিকার রয়েছে, তবে রাজনৈতিক দলগুলোর দ্বৈত মানসিকতা পরিহার করা উচিত।

 

শিরোনাম :
আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ মসজিদের মাইক অপসারণ ঘিরে বিতর্ক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ মুসলিম নেতারা ১১ আগস্ট থেকে শুরু হচ্ছে জাতীয় জনশুমারি, অংশ নেওয়া বাধ্যতামূলক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তায় সিডনিতে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি যুক্তরাষ্ট্রে নতুন বাংলাদেশিদের কাজ পাওয়া সহজ কোথায়? প্রবাসীদের অভিজ্ঞতা ও বাস্তবতা কিশোর-কিশোরীদের সুরক্ষায় ব্যর্থতা, মেটাকে সাড়ে ৫৬ কোটি ডলার জরিমানা হাসানের ৪ উইকেটের দিনেও বোলিং নিয়ে স্বস্তি নেই দীর্ঘ প্রতীক্ষার অবসান: এক্সবক্স শোকেসে হলো নাইট সিল্কসং নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা ৮ উইকেটে ৬৪ থেকে জয়, এমআই লন্ডনের প্রথম জয় নিশ্চিত করলেন কার আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ মসজিদের মাইক অপসারণ ঘিরে বিতর্ক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ মুসলিম নেতারা ১১ আগস্ট থেকে শুরু হচ্ছে জাতীয় জনশুমারি, অংশ নেওয়া বাধ্যতামূলক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তায় সিডনিতে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি যুক্তরাষ্ট্রে নতুন বাংলাদেশিদের কাজ পাওয়া সহজ কোথায়? প্রবাসীদের অভিজ্ঞতা ও বাস্তবতা কিশোর-কিশোরীদের সুরক্ষায় ব্যর্থতা, মেটাকে সাড়ে ৫৬ কোটি ডলার জরিমানা হাসানের ৪ উইকেটের দিনেও বোলিং নিয়ে স্বস্তি নেই দীর্ঘ প্রতীক্ষার অবসান: এক্সবক্স শোকেসে হলো নাইট সিল্কসং নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা ৮ উইকেটে ৬৪ থেকে জয়, এমআই লন্ডনের প্রথম জয় নিশ্চিত করলেন কার
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.