মালয়েশিয়াকে জাতীয় দিবসের অভিনন্দন স্থানীয় সরকার মন্ত্রীর

মালয়েশিয়ার ৬৯তম জাতীয় দিবস ও মালয়েশিয়া দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। একই সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার পাশাপাশি ব্যবসায়িক ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন অধ্যায় সূচনার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে মালয়েশিয়া হাইকমিশন আয়োজিত কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং উচ্চপদস্থ বিদেশি কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।
মালয়েশিয়াকে জাতীয় দিবসের অভিনন্দন স্থানীয় সরকার মন্ত্রীর
মালয়েশিয়াকে জাতীয় দিবসের অভিনন্দন স্থানীয় সরকার মন্ত্রীর
বাংলাদেশ ও মালয়েশিয়ার ঐতিহাসিক ও বহুমাত্রিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক মালয়েশিয়া সফর এবং সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল দ্বিপক্ষীয় সফর দুই দেশের পারস্পরিক সহযোগিতার ভিত্তিকে আরও মজবুত করেছে।
বর্তমানে দুই দেশের বাণিজ্য প্রায় ৩ বিলিয়ন ডলার উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), নতুন বিনিয়োগ, জ্বালানি খাত, ডিজিটাল অবকাঠামো নির্মাণ, বৈদ্যুতিক যান (ইভি) এবং আধুনিক প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় অংশীদারত্ব সম্প্রসারণের অপার সম্ভাবনা রয়েছে।
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের অবদান স্মরণ করে ড. মঈন খান অভিবাসন প্রক্রিয়াকে নিরাপদ, স্বচ্ছ ও মধ্যস্বত্বভোগীমুক্ত রাখার ওপর জোর দেন। তিনি বলেন, অসাধু কোনো চক্র বা দালালগোষ্ঠী যাতে সাধারণ অভিবাসনপ্রত্যাশীদের সুযোগ নিতে না পারে, সে জন্য উভয় দেশকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ ছাড়া উচ্চশিক্ষা, কারিগরি দক্ষতা উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক ও আঞ্চলিক প্ল্যাটফর্মে মালয়েশিয়ার আরও কার্যকর ও গঠনমূলক সমর্থন প্রত্যাশা করে বাংলাদেশ।
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পানিসম্পদ মন্ত্রীর চার কোটি অশিক্ষিত মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের বড় পরিকল্পনা সরকারের সিডনিতে ১১ অক্টোবর ‘স্প্রিং ফেয়ার’, উন্মোচিত হলো অনলাইন টিকিট বিগ ব্যাশের ৩ ফ্র্যাঞ্চাইজির নজর নাহিদ রানার উপর! সিকিউরিটি সিস্টেমে ১২০০ এআই এজেন্টের সাইবার হামলা! বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতেই, তাকে ফেরাতে কূটনৈতিক তৎপরতা জোরদার ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র এখন হরমুজ প্রণালি, কোণঠাঁসা যুক্তরাষ্ট্র ও মিত্ররা আট বিভাগীয় শহরে তৈরি হচ্ছে ১৫ তলার সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পানিসম্পদ মন্ত্রীর চার কোটি অশিক্ষিত মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের বড় পরিকল্পনা সরকারের সিডনিতে ১১ অক্টোবর ‘স্প্রিং ফেয়ার’, উন্মোচিত হলো অনলাইন টিকিট বিগ ব্যাশের ৩ ফ্র্যাঞ্চাইজির নজর নাহিদ রানার উপর! সিকিউরিটি সিস্টেমে ১২০০ এআই এজেন্টের সাইবার হামলা! বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতেই, তাকে ফেরাতে কূটনৈতিক তৎপরতা জোরদার ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র এখন হরমুজ প্রণালি, কোণঠাঁসা যুক্তরাষ্ট্র ও মিত্ররা আট বিভাগীয় শহরে তৈরি হচ্ছে ১৫ তলার সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.