জার্মান পর্যটকের মালামাল চুরি: অভিযুক্তকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

নাটোর রেলওয়ে স্টেশন থেকে ১৮ বছর বয়সী জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ ও ক্যামেরাসহ মূল্যবান সামগ্রী চুরি হওয়ার ঘটনায় অভিযুক্ত যুবককে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তের চেহারা শনাক্তের পর শনিবার (১০ অক্টোবর) রাতে নাটোর রেলওয়ে স্টেশনের বিভিন্ন স্থানে তার ছবি সংবলিত পুরস্কারের পোস্টার লাগানো হয়। এসআরবি-৫-এর নাটোর ক্যাম্প কমান্ডার হাফিজ আল আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফাতারে সহায়তাকারীদের সঠিক তথ্যের ভিত্তিতে পুরস্কার দেওয়া হবে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ, সিআইডি, রেলওয়ে পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একাধিক দল যৌথভাবে কাজ করছে। তবে অভিযুক্ত ব্যক্তি অন্য এলাকার অধিবাসী হওয়ায় তাকে গ্রেপ্তারে কিছুটা সময় লাগছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর বগুড়ার বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন শেষে ট্রেনে সান্তাহার হয়ে নাটোর রেলস্টেশনে পৌঁছেন ক্রিল ল্যান্ডার। এ সময় রেলকর্মী পরিচয় দিয়ে এক যুবক তার সঙ্গে সখ্য গড়ে তোলে। পরে এটিএম বুথ থেকে টাকা তুলতে যাওয়ার সময় ওই যুবকের কাছে ব্যাগটি গচ্ছিত রেখে যান ক্রিল। ফিরে এসে তিনি ব্যাগসহ ওই প্রতারককে আর খুঁজে পাননি। ব্যাগটিতে একটি ল্যাপটপ ও ক্যামেরাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল।
পরবর্তীতে চুরির মালামাল উদ্ধারের আশায় গত বুধবার রাতে রাজশাহীতে যান ক্রিল। কিন্তু মালামাল উদ্ধার না হওয়ায় গত বৃহস্পতিবার বিকেলে তিনি ঢাকায় ফিরে আসেন।
এদিকে পর্যটকের সার্বিক পরিস্থিতিতে ব্যথিত হয়ে শনিবার সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে তরুণ ক্রিলের হাতে নিজের উদ্যোগে একটি ‘ম্যাকবুক’ উপহার তুলে দেন বেসরকারি প্রতিষ্ঠান আনজুমান ডিজাইনারস লিমিটেডের মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মুক্তি মাহমুদ। তিনি জানান, একজন বিদেশি পর্যটক আমাদের দেশে এসে এমন অপ্রীতিকর অভিজ্ঞতার মুখে পড়া অত্যন্ত বিব্রতকর। তিনি চান বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার আগে তরুণ এই পর্যটক যেন অন্তত কিছু সুসংবাদ ও ভালো অনুভূতি নিয়ে ফিরতে পারেন।
শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২, আহত ২৪ বাংলাদেশি রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, টার্মিনালে আগুন জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার! ‘জীবনের সেরা সফর’: রিয়াদে নিহত নাসরুল্লাহর শেষ ফেসবুক পোস্ট জার্মান পর্যটকের মালামাল চুরি: অভিযুক্তকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সপ্তাহে তিন দিন কাজ করেই চলবে সংসার, বললেন জেফ বেজোস সৌদি বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে দিল্লিতে প্রিজ়ন ভ্যানে ২ ঘণ্টা ঘোরানোর অভিযোগ মমতার! পর্তুগাল দলে সাময়িক নিষিদ্ধ ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২, আহত ২৪ বাংলাদেশি রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, টার্মিনালে আগুন জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার! ‘জীবনের সেরা সফর’: রিয়াদে নিহত নাসরুল্লাহর শেষ ফেসবুক পোস্ট জার্মান পর্যটকের মালামাল চুরি: অভিযুক্তকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সপ্তাহে তিন দিন কাজ করেই চলবে সংসার, বললেন জেফ বেজোস সৌদি বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে দিল্লিতে প্রিজ়ন ভ্যানে ২ ঘণ্টা ঘোরানোর অভিযোগ মমতার! পর্তুগাল দলে সাময়িক নিষিদ্ধ ক্রিস্টিয়ানো রোনালদো
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.