সপ্তাহে তিন দিন কাজ করেই চলবে সংসার, বললেন জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অসামান্য অগ্রগতির ফলে ভবিষ্যতে কর্মক্ষেত্রের চিত্র আমূল বদলে যাবে বলে পূর্বাভাস দিয়েছেন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তাঁর মতে, এআইয়ের কল্যাণে অর্থনৈতিক উৎপাদনশীলতা বহুগুণ বাড়লে ভবিষ্যতে সপ্তাহে মাত্র তিন দিন কাজ করেই একটি পরিবার সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেজোস বলেন, “ভবিষ্যতে কেউ কেউ সিদ্ধান্ত নিতে পারেন যে সপ্তাহে তিন দিন কাজ করেই তাঁদের পরিবারের ভরণপোষণ সম্ভব অর্থনৈতিক উৎপাদনশীলতা বৃদ্ধির প্রকৃত অর্থ এটাই।” তিনি আরও জানান, এআইয়ের যুগে সম্পদ ও পণ্যের প্রাচুর্য তৈরি হলে অনেক পরিবারে কেবল একজনের উপার্জনেই সংসার চলবে এবং শ্রমিকের চাহিদা ও সংকট দুটোই নতুন রূপ নেবে।
দীর্ঘমেয়াদে এআই প্রযুক্তির ইতিবাচক প্রভাব নিয়ে আশাবাদী হলেও এর দ্রুত সম্প্রসারণ ও বিনিয়োগঝুঁকি নিয়ে সতর্ক করেছেন এই শতকোটিপতি। এআই খাতে চলমান বিপুল বিনিয়োগকে ‘বুদ্বুদ’ বা বাবল বলা যায় কি না এমন প্রশ্নে তিনি জানান, এই প্রযুক্তির ব্যাপক সম্ভাবনা থাকলেও অগণিত উদ্যোগের মাঝে কোনটা সফল হবে আর কোনটা ব্যর্থ, তা বিনিয়োগকারীদের জন্য আগেভাগে নিশ্চিত করা বেশ জটিল।
উল্লেখ্য, প্রযুক্তি খাতে বেজোসের প্রতিষ্ঠান অ্যামাজন এআই এবং ডাটা সেন্টার উন্নয়নে ২০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করলেও সাম্প্রতিক করপোরেট পুনর্গঠনে বিপুল কর্মী ছাঁটাই করেছে। অন্যদিকে, তাঁর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘ব্লু অরিজিন’-এর মূল্যায়ন বেড়ে ১৪০ বিলিয়ন ডলারে পৌঁছানোয় বেজোসের মোট সম্পদ ৩৬৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
ভবিষ্যতে কাজের সময়সীমা কমে আসা প্রসঙ্গে জেফ বেজোসের পাশাপাশি অন্যান্য শীর্ষ প্রযুক্তি নেতারাও একমত পোষণ করেছেন। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং সপ্তাহে চার দিন, জেপি মরগ্যান চেজের প্রধান নির্বাহী জেমি ডিমন সাড়ে তিন দিন, এমনকি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস সপ্তাহে মাত্র দুই দিন কাজ করার পূর্বাভাস দিয়েছেন। এছাড়া স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের মতে, আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে এআই ও রোবোটিক্সের অগ্রগতির কারণে মানুষের জীবিকা নির্বাহের জন্য কাজ করাটাই সম্পূর্ণ ঐচ্ছিক হয়ে উঠবে।
শিরোনাম :
জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার! ‘জীবনের সেরা সফর’: রিয়াদে নিহত নাসরুল্লাহর শেষ ফেসবুক পোস্ট জার্মান পর্যটকের মালামাল চুরি: অভিযুক্তকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সপ্তাহে তিন দিন কাজ করেই চলবে সংসার, বললেন জেফ বেজোস সৌদি বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে দিল্লিতে প্রিজ়ন ভ্যানে ২ ঘণ্টা ঘোরানোর অভিযোগ মমতার! পর্তুগাল দলে সাময়িক নিষিদ্ধ ক্রিস্টিয়ানো রোনালদো অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবিতে সরকারকে আইনি নোটিশ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার! ‘জীবনের সেরা সফর’: রিয়াদে নিহত নাসরুল্লাহর শেষ ফেসবুক পোস্ট জার্মান পর্যটকের মালামাল চুরি: অভিযুক্তকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সপ্তাহে তিন দিন কাজ করেই চলবে সংসার, বললেন জেফ বেজোস সৌদি বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে দিল্লিতে প্রিজ়ন ভ্যানে ২ ঘণ্টা ঘোরানোর অভিযোগ মমতার! পর্তুগাল দলে সাময়িক নিষিদ্ধ ক্রিস্টিয়ানো রোনালদো অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবিতে সরকারকে আইনি নোটিশ
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.