MFS -এর ক্যাশ আউট চার্জ নিয়ে প্রশ্ন, হাইকোর্টের রুল

রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী এবং সাধারণ গ্রাহকদের কষ্টের টাকায় ক্যাশ আউট চার্জের নামে বিশাল মাশুল কাটার অভিযোগ উঠেছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। প্রতি এক লাখ টাকা ক্যাশ আউটে প্রবাসীর পরিবারকে গুণতে হচ্ছে প্রায় ১,৮৫০ টাকা। এই অতিরিক্ত সার্ভিস চার্জকে কেন্দ্র করে সাধারণ গ্রাহকদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভের পর অবশেষে বিষয়টি গড়িয়েছে দেশের সর্বোচ্চ আদালতে।

এক লাখ টাকায় গায়েব ১,৮৫০ টাকা

বর্তমানে দেশে এমএফএস এজেন্টদের মাধ্যমে টাকা তুলতে হাজারে সাড়ে ১৮ টাকা পর্যন্ত ক্যাশ আউট ফি দিতে হয়। প্রবাসীরা দিনরাত পরিশ্রম করে দেশে টাকা পাঠালেও সেই টাকা ব্যাংক থেকে মোবাইল ওয়ালেটে এবং শেষ ধাপে হাতে পাওয়ার আগেই কাটা পড়ছে বড় অংকের মাশুল।

খাত সংশ্লিষ্টরা বলছেন, পাশের দেশ ভারতে যেখানে ডিজিটালি টাকা লেনদেন বা ক্যাশ আউটের ওপর সার্ভিস চার্জ বলতে গেলে শূন্য (জিরো), সেখানে বাংলাদেশে এখনো ক্যাশ আউটনির্ভরতা বেশি। কাঁচাবাজার থেকে শুরু করে অধিকাংশ দোকানে ডিজিটাল পেমেন্টের পর্যাপ্ত অবকাঠামো না থাকায় গ্রাহকরা বাধ্য হয়েই টাকা তুলে নগদ অর্থ ব্যবহার করছেন। আর গ্রাহকের এই বাধ্যবাধকতার সুযোগ নিয়েই গড়ে উঠেছে একচেটিয়া ব্যবসা।

৯ মাসেই ৫০০ কোটি টাকার বেশি মুনাফা

হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছর পেরিয়ে ২০২৫ সালে এসে মাত্র ৯ মাসের ব্যবধানে একটি শীর্ষস্থানীয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ৫০০ কোটি টাকারও বেশি মুনাফা অর্জন করেছে। সাধারণ মানুষের পকেট থেকে কেটে নেওয়া ক্ষুদ্র ক্ষুদ্র ক্যাশ আউট ফি জমা হয়েই গড়ে উঠেছে এই বিশাল অঙ্কের মুনাফা। যদিও এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে নিখরচে বা কম খরচে টাকা পাঠানোর ডিজিটাল ইন্টারঅপারেবিলিটি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু রহস্যজনক কারণে তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি।

হাইকোর্টের রুল ও জনমনে প্রতিক্রিয়া

এমএফএস প্রতিষ্ঠানগুলোর এই উচ্চ হারের সার্ভিস চার্জকে চ্যালেঞ্জ করে রিট আবেদনের পর হাইকোর্ট সরাসরি রুল জারি করেছেন। আদালতে জানতে চাওয়া হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের এই বাড়তি সার্ভিস চার্জ কেন আইনি ভিত্তিহীন ও বেআইনি ঘোষণা করা হবে না?

হাইকোর্টের এই পদক্ষেপে আশার আলো দেখছেন সাধারণ গ্রাহক ও প্রবাসীদের পরিবার। রেমিট্যান্স প্রবাহ সচল রাখতে এবং সাধারণ মানুষের আর্থিক চাপ কমাতে ভারতের মতো বাংলাদেশেও ক্যাশ আউট ফি উল্লেখযোগ্য হারে কমানো অথবা পুরোপুরি ফ্রি করার দাবি জোরালো হচ্ছে।

শিরোনাম :
আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ মসজিদের মাইক অপসারণ ঘিরে বিতর্ক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ মুসলিম নেতারা ১১ আগস্ট থেকে শুরু হচ্ছে জাতীয় জনশুমারি, অংশ নেওয়া বাধ্যতামূলক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তায় সিডনিতে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি যুক্তরাষ্ট্রে নতুন বাংলাদেশিদের কাজ পাওয়া সহজ কোথায়? প্রবাসীদের অভিজ্ঞতা ও বাস্তবতা কিশোর-কিশোরীদের সুরক্ষায় ব্যর্থতা, মেটাকে সাড়ে ৫৬ কোটি ডলার জরিমানা হাসানের ৪ উইকেটের দিনেও বোলিং নিয়ে স্বস্তি নেই দীর্ঘ প্রতীক্ষার অবসান: এক্সবক্স শোকেসে হলো নাইট সিল্কসং নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা ৮ উইকেটে ৬৪ থেকে জয়, এমআই লন্ডনের প্রথম জয় নিশ্চিত করলেন কার আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ মসজিদের মাইক অপসারণ ঘিরে বিতর্ক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ মুসলিম নেতারা ১১ আগস্ট থেকে শুরু হচ্ছে জাতীয় জনশুমারি, অংশ নেওয়া বাধ্যতামূলক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তায় সিডনিতে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি যুক্তরাষ্ট্রে নতুন বাংলাদেশিদের কাজ পাওয়া সহজ কোথায়? প্রবাসীদের অভিজ্ঞতা ও বাস্তবতা কিশোর-কিশোরীদের সুরক্ষায় ব্যর্থতা, মেটাকে সাড়ে ৫৬ কোটি ডলার জরিমানা হাসানের ৪ উইকেটের দিনেও বোলিং নিয়ে স্বস্তি নেই দীর্ঘ প্রতীক্ষার অবসান: এক্সবক্স শোকেসে হলো নাইট সিল্কসং নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা ৮ উইকেটে ৬৪ থেকে জয়, এমআই লন্ডনের প্রথম জয় নিশ্চিত করলেন কার
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.