‘ইএসজি এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬’ সম্মাননা পেল এনার্জিপ্যাক ফ্যাশনস

টেকসই অবকাঠামো নির্মাণ, সম্পদের সঠিক ব্যবহার এবং পরিবেশবান্ধব ও দায়িত্বশীল উৎপাদন ব্যবস্থার স্বীকৃতিস্বরূপ ‘ইএসজি এক্সেলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬’ লাভ করেছে এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড। প্রতিষ্ঠানটিকে ‘এক্সেলেন্স ইন গ্রিন বিল্ডিং অ্যান্ড সাসটেইনেবল ইনফ্রাস্ট্রাকচার’ ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হয়।

ইউনাইটেড নেশনস গ্লোবাল কমপ্যাক্ট-এর বাংলাদেশ নেটওয়ার্ক ‘গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ’ এবং ‘ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ’ যৌথভাবে এ পুরস্কারের আয়োজন করে।
শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকার লেকশোর হোটেলে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট আয়াত রশীদ।
পুরস্কার প্রাপ্তিতে অনুভূতি প্রকাশ করে এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডের চেয়ারম্যান হুমায়ুন রশীদ বলেন, “এই স্বীকৃতি একটি টেকসই ও ভবিষ্যৎ-উপযোগী উৎপাদন শিল্প গড়ে তোলার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে। আমরা পরিবেশবান্ধব বিষয়গুলোকে কেবল নিয়মরক্ষার বিষয় হিসেবে দেখি না; বরং এটি উদ্ভাবন, দক্ষতা এবং দীর্ঘমেয়াদি মূল্যায়নের অন্যতম চালিকাশক্তি। আগামী দিনেও আমরা বাংলাদেশে পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নের নতুন মানদণ্ড তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
শিরোনাম :
নিউইয়র্কে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক নিউইয়র্কে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বুধবারে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি! রাতের অনিষ্ট ও শয়তানের প্রভাব থেকে বাঁচতে ঘুমানোর আগের বিশেষ আমল ইউরোপের সঙ্গে সম্পর্ক বাড়াতে এয়ারবাস কেনা সরকারের জন্য ‘বড় পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ বন্ধ, হারানো পাসপোর্টে জরিমানার বিধান রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়! জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফের নিউইয়র্কে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক নিউইয়র্কে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বুধবারে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি! রাতের অনিষ্ট ও শয়তানের প্রভাব থেকে বাঁচতে ঘুমানোর আগের বিশেষ আমল ইউরোপের সঙ্গে সম্পর্ক বাড়াতে এয়ারবাস কেনা সরকারের জন্য ‘বড় পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ বন্ধ, হারানো পাসপোর্টে জরিমানার বিধান রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়! জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফের
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.