উচ্চতর প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মানের সাইবার নিরাপত্তা ব্যবস্থা পাচ্ছে পুলিশ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একজন অতিরিক্ত আইজিপির (অ্যাডিশনাল আইজিপি) নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বাড়াতে অভ্যন্তরীণ ট্রেইনিংয়ের পাশাপাশি প্রয়োজনে বিদেশ থেকে প্রশিক্ষক এনে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগের কথা জানান তিনি।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) বোর্ডরুমে আয়োজিত পরিচালনা বোর্ডের ২১তম সভায় সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পুলিশ বাহিনীতে প্রকৌশল, তথ্যপ্রযুক্তি (আইটি) বা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অনেক দক্ষ সদস্য কর্মরত রয়েছেন। তাঁদের বিশেষায়িত জ্ঞানকে কাজে লাগিয়ে স্থায়ী সাইবার সিকিউরিটি ইউনিটটি প্রতিষ্ঠা করা হবে। বর্তমানে পুলিশ সদর দপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং সিআইডি আলাদাভাবে অ্যাডহক ভিত্তিতে সাইবার অপরাধের তদন্ত ও ফরেনসিক অ্যানালাইসিস করলেও প্রযুক্তিগত অপরাধ দমনে একটি সুসংহত ও স্থায়ী কাঠামোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
পুলিশ সদস্যদের মনোবল ও সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, “মাস্টার ট্রেইনার পর্যায়ের কর্মকর্তাদের আরও কার্যকর ও দক্ষ করে তুলতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুবিধা বাড়ানো প্রয়োজন। প্রয়োজনে বিদেশ থেকে ট্রেইনার এনে কিংবা আধুনিক সুবিধা গড়ে তুলে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করা হবে, যাতে পুলিশ বাহিনী সাইবার স্পেসসহ যেকোনো অপরাধ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুত থাকে।”
পরিচালনা পর্ষদের ২১তম সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রস্তাবনা
সভার শুরুতে বিগত ২০তম পরিচালনা বোর্ড সভার কার্যবিবরণী পেশ ও সংশোধন সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে পূর্ববর্তী সভার সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় পুলিশ স্টাফ কলেজের কার্যক্রম ও আধুনিকায়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রস্তাব পর্যালোচনা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
  • গবেষণা ও উদ্ভাবন সেন্টার: পিএসসির অধীনে একটি পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র “গবেষণা ও উদ্ভাবন সেন্টার” প্রতিষ্ঠাকরণ।
  • নতুন উচ্চতর কোর্স: মাস্টার্স ইন ফরেনসিক সায়েন্স এবং মাস্টার্স ইন ফিন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড গভর্ন্যান্স কোর্স চালুকরণ।
  • বাধ্যতামূলক প্রশিক্ষণ ও পদোন্নতি: পুলিশের বাধ্যতামূলক প্রশিক্ষণ সম্পন্ন করাকে পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে অগ্রাধিকার শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করা এবং এসব প্রশিক্ষণের বৈদেশিক অংশে অর্থ বরাদ্দের প্রস্তাব।
  • আন্তর্জাতিক সহযোগিতা: আন্তর্জাতিক পুলিশ একাডেমি অ্যাসোসিয়েশন (INTERPA)-এর সদস্য প্রতিষ্ঠান হিসেবে দেশে আন্তর্জাতিক প্রশিক্ষণ আয়োজন এবং সার্ক (SAARC) ভুক্ত দেশগুলোর জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করা।
  • অবকাঠামো ও অন্যান্য: পিএসসির ভূমি ব্যবহারের জন্য এমআরটি (মেট্রোরেল)-র প্রস্তাব পর্যালোচনা, বিধিমালার সরকারি অনুমোদন, অবকাঠামোগত উন্নয়ন এবং পুলিশ স্টাফ কলেজের রজত জয়ন্তী উদযাপনের পরিকল্পনা।
সভায় পরিচালনা বোর্ডের ভাইস চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএটিসি-এর রেক্টর সাঈদ মাহবুব খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হাসানুল মতিন, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মোঃ খাদেম উল কায়েস এবং মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শামীম সোহেল উপস্থিত ছিলেন।
সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ স্টাফ কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন ও পরিদর্শন করেন।
শিরোনাম :
এআই নিয়ন্ত্রণে শক্তিশালী প্রেসিডেন্টই যথেষ্ট’: ট্রাম্প প্রধানমন্ত্রীর কাছ থেকে ২০ লাখ ডলার আদায় ১২ বছরের কিশোরের! গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির পোশাক খাত,উৎপাদন কমেছে অর্ধেক তায়েফসহ সৌদির তিন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা! ইমরান খানের বিষয়ে অস্ট্রেলীয় সরকারের হস্তক্ষেপ চান ৭ সাবেক অধিনায়ক রেনশর অভিষেক সেঞ্চুরি ও এলিসের ‘ফাইফারে’ অসিদের শুভসূচনা শিক্ষার্থী ও সাংবাদিকদের স্বস্তি, কঠোর ভিসা নীতি আটকে দিলেন আদালত ক্লাসরুমে শিক্ষকের বদলে এআই, যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন কোথা থেকে ইলিশ এনে বাংলাদেশে রফতানি করছে ভারত হাটহাজারীতে শহিদ দুই সেনা পরিবারের পাশে প্রধানমন্ত্রী! এআই নিয়ন্ত্রণে শক্তিশালী প্রেসিডেন্টই যথেষ্ট’: ট্রাম্প প্রধানমন্ত্রীর কাছ থেকে ২০ লাখ ডলার আদায় ১২ বছরের কিশোরের! গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির পোশাক খাত,উৎপাদন কমেছে অর্ধেক তায়েফসহ সৌদির তিন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা! ইমরান খানের বিষয়ে অস্ট্রেলীয় সরকারের হস্তক্ষেপ চান ৭ সাবেক অধিনায়ক রেনশর অভিষেক সেঞ্চুরি ও এলিসের ‘ফাইফারে’ অসিদের শুভসূচনা শিক্ষার্থী ও সাংবাদিকদের স্বস্তি, কঠোর ভিসা নীতি আটকে দিলেন আদালত ক্লাসরুমে শিক্ষকের বদলে এআই, যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন কোথা থেকে ইলিশ এনে বাংলাদেশে রফতানি করছে ভারত হাটহাজারীতে শহিদ দুই সেনা পরিবারের পাশে প্রধানমন্ত্রী!
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.