হাটহাজারীতে শহিদ দুই সেনা পরিবারের পাশে প্রধানমন্ত্রী!

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় জীবন উৎসর্গকারী দুই সেনাসদস্যের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শহিদ সেনাসদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। একই সঙ্গে তাঁদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর বক্তব্য ও সরকারের আশ্বাস
শহিদ পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন। তাঁদের এই আত্মত্যাগ জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এই শোকের সময়ে সরকার তাঁদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও সব ধরনের পাশে থাকবে।”

তিনি আরও আশ্বাস প্রদান করে জানান, প্রয়োজনীয় আর্থিক ও সামাজিক সহযোগিতার পাশাপাশি শহিদ সেনাসদস্যদের পরিবারের যাবতীয় দেখভালের দায়িত্ব সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে বহন করবে।

অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ সামরিক ও অসামরিক শীর্ষপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিরোনাম :
এআই নিয়ন্ত্রণে শক্তিশালী প্রেসিডেন্টই যথেষ্ট’: ট্রাম্প প্রধানমন্ত্রীর কাছ থেকে ২০ লাখ ডলার আদায় ১২ বছরের কিশোরের! গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির পোশাক খাত,উৎপাদন কমেছে অর্ধেক তায়েফসহ সৌদির তিন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা! ইমরান খানের বিষয়ে অস্ট্রেলীয় সরকারের হস্তক্ষেপ চান ৭ সাবেক অধিনায়ক রেনশর অভিষেক সেঞ্চুরি ও এলিসের ‘ফাইফারে’ অসিদের শুভসূচনা শিক্ষার্থী ও সাংবাদিকদের স্বস্তি, কঠোর ভিসা নীতি আটকে দিলেন আদালত ক্লাসরুমে শিক্ষকের বদলে এআই, যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন কোথা থেকে ইলিশ এনে বাংলাদেশে রফতানি করছে ভারত হাটহাজারীতে শহিদ দুই সেনা পরিবারের পাশে প্রধানমন্ত্রী! এআই নিয়ন্ত্রণে শক্তিশালী প্রেসিডেন্টই যথেষ্ট’: ট্রাম্প প্রধানমন্ত্রীর কাছ থেকে ২০ লাখ ডলার আদায় ১২ বছরের কিশোরের! গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির পোশাক খাত,উৎপাদন কমেছে অর্ধেক তায়েফসহ সৌদির তিন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা! ইমরান খানের বিষয়ে অস্ট্রেলীয় সরকারের হস্তক্ষেপ চান ৭ সাবেক অধিনায়ক রেনশর অভিষেক সেঞ্চুরি ও এলিসের ‘ফাইফারে’ অসিদের শুভসূচনা শিক্ষার্থী ও সাংবাদিকদের স্বস্তি, কঠোর ভিসা নীতি আটকে দিলেন আদালত ক্লাসরুমে শিক্ষকের বদলে এআই, যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন কোথা থেকে ইলিশ এনে বাংলাদেশে রফতানি করছে ভারত হাটহাজারীতে শহিদ দুই সেনা পরিবারের পাশে প্রধানমন্ত্রী!
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.