প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অদূর ভবিষ্যতে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার কথা জানান।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন, নানা প্রতিকূলতা ও কঠিন সময় পার করলেও তারেক রহমানের যোগ্য নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের এক অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের জনগণের প্রতি তাঁর উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসার কথা জানান।
এছাড়া, যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। চিঠিতে আশ্বস্ত করে ট্রাম্প লেখেন, ‘বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না এবং বিষয়টিতে আপনার ব্যক্তিগত মনোযোগের কথা আমি সব সময় মনে রাখব।’
চিঠির শেষাংশে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
শিরোনাম :
নেপালে ৯০০ জলবিদ্যুৎ কর্মী নিখোঁজ, পাহাড় ভেঙে সুড়ঙ্গে বাতাস পাঠাচ্ছেন উদ্ধারকারীরা আগস্টে এসেছে ২৯৭ কোটি ডলারের রেমিট্যান্স, প্রবৃদ্ধি ২২.৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের ঢাকায় বর্জ্যের বিনিময়ে মিলছে বাজার, বর্জ্য জমা দিলেই চাল-ডাল-তেল মন্ত্রিসভায় অনুমোদন পেল নবম পে-স্কেল, সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর! সিডনিতে ডাস্টবিনে মিলল নবজাতকের মরদেহ! বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য, শিক্ষার্থীদেরও পাশে চান প্রতিমন্ত্রী আমিনুল হক মা ও শিশু চিকিৎসা জোরদারে ২৪ লাখ ডলারের সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র সৌদি আরবে বন্দুক হামলায় বাংলাদেশি প্রবাসী নিহত নেপালে ৯০০ জলবিদ্যুৎ কর্মী নিখোঁজ, পাহাড় ভেঙে সুড়ঙ্গে বাতাস পাঠাচ্ছেন উদ্ধারকারীরা আগস্টে এসেছে ২৯৭ কোটি ডলারের রেমিট্যান্স, প্রবৃদ্ধি ২২.৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের ঢাকায় বর্জ্যের বিনিময়ে মিলছে বাজার, বর্জ্য জমা দিলেই চাল-ডাল-তেল মন্ত্রিসভায় অনুমোদন পেল নবম পে-স্কেল, সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর! সিডনিতে ডাস্টবিনে মিলল নবজাতকের মরদেহ! বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য, শিক্ষার্থীদেরও পাশে চান প্রতিমন্ত্রী আমিনুল হক মা ও শিশু চিকিৎসা জোরদারে ২৪ লাখ ডলারের সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র সৌদি আরবে বন্দুক হামলায় বাংলাদেশি প্রবাসী নিহত
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.