সদ্য বিদায়ী আগস্ট মাসে দেশে ২৯৭ কোটি (২.৯৭ বিলিয়ন) মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের বছরের একই মাসের তুলনায় এ প্রবাহ ২২ দশমিক ৫ শতাংশ বেশি।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত রেমিট্যান্স সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট মাসে দেশে ২৬৮ কোটি (২.৬৮ বিলিয়ন) ডলার রেমিট্যান্স এসেছিল। সেই হিসাবে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের আগস্টে দেশে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২৯ কোটি ডলার।
ব্যাংকিং চ্যানেলে বৈধ উপায়ে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে আগস্ট মাসসহ টানা তিন মাস দেশে আসা মাসিক রেমিট্যান্সের পরিমাণ ৩ বিলিয়ন ডলারের নিচে অবস্থান করছে। এর আগে গত জুন মাসে ২.৮২ বিলিয়ন এবং জুলাই মাসে ২.৮৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল।

