পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের ২০২৭ সালের সম্ভাব্য সময়সূচির জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। সম্ভাব্য সেই হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে হিজরি পঞ্জিকার রীতি অনুযায়ী রোজা রাখা ও ঈদ উদযাপন পুরোটাই চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
চন্দ্রভিত্তিক বর্ষপঞ্জি অনুযায়ী প্রতিবছর সৌর বছরের চেয়ে রমজান মাস প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। জ্যোতির্বিদদের গণনায় দেখা গেছে, ২০২৭ সালের শাবান মাসের শেষ দিকে—অর্থাৎ ৬ বা ৭ ফেব্রুয়ারি আকাশে রমজানের নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হবে।
সম্ভাব্য সময়সূচি
-
রমজান শুরু: আগামী ৬ ফেব্রুয়ারি চাঁদ দেখার সুযোগ সীমিত থাকবে বলে মনে করছেন জ্যোতির্বিদরা। ফলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হয়ে ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনাই বেশি।
-
ঈদুল ফিতর: রমজান মাস ২৯ দিনে শেষ হলে এবং আগামী ৮ মার্চ সোমবার সন্ধ্যায় শাওয়ালের নতুন চাঁদ দেখা গেলে ৯ মার্চ মঙ্গলবার পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। আর রোজা ৩০টি পূর্ণ হলে ঈদ অনুষ্ঠিত হবে ১০ মার্চ বুধবার।
তবে জ্যোতির্বৈজ্ঞানিক এই হিসাব চূড়ান্ত কিছু নয়। সংশ্লিষ্ট দেশের জাতীয় চাঁদ দেখা কমিটি ও ধর্মীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার পরই রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।

