শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি

যুক্তরাষ্ট্রের নতুন একটি ১ ডলারের স্মারক মুদ্রায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে গত প্রায় এক শতাব্দীর (১০০ বছর) মধ্যে এই প্রথম দেশটির প্রচলিত মুদ্রায় কোনো জীবিত মার্কিন প্রেসিডেন্টের ছবি স্থান পেল।
যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী (সেমি কুইনসেন্টেনিয়াল) উদযাপনের অংশ হিসেবে মার্কিন টাকশাল (ইউএস মিন্ট) এই বিশেষ ধাতব মুদ্রাটি চালু করেছে। তাম্র ও দস্তার সংমিশ্রণে তৈরি সোনালী রঙের মুদ্রাটির সামনের অংশে ট্রাম্পের প্রতিকৃতি স্থান পেয়েছে। প্রতিকৃতির চারপাশে খোদাই করা রয়েছে ‘LIBERTY’ (স্বাধীনতা), ‘IN GOD WE TRUST’ (আমরা ঈশ্বরে বিশ্বাস করি) এবং ‘1776–2026’। অপরদিকে পেছনের অংশে রয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় সিলমোহর।
মার্কিন টাকশাল জানিয়েছে, দেশের ২৫০ বছরের ঐতিহাসিক গৌরব, চেতনা ও ঐতিহ্যকে সংগ্রাহক ও সাধারণ মানুষের কাছে স্মরণীয় করে রাখতে মুদ্রাটি প্রকাশ করা হয়েছে। বিক্রির জন্য ২৫টি মুদ্রার একটি রোলের দাম নির্ধারণ করা হয়েছে ৬১ ডলার এবং ১০০টির একটি ব্যাগের দাম ১৫৪ ডলার ৫০ সেন্ট। বুধবার অনলাইনে বিক্রি শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই চাহিদা তুঙ্গে ওঠায় ইউএস মিন্টের ওয়েবসাইটে মুদ্রাটি ‘স্টক আউট’ বা মজুদ শেষ দেখায়।
ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, এর আগে সর্বশেষ ১৯২৬ সালে যুক্তরাষ্ট্রের ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের ছবি সংবলিত অর্ধ-ডলারের (হাফ ডলার) স্মারক মুদ্রা প্রকাশ করা হয়েছিল। এরপর থেকে জীবিত কোনো রাষ্ট্রপ্রধানের ছবি মার্কিন মুদ্রায় ব্যবহার করা হয়নি।
এদিকে মুদ্রায় ট্রাম্পের ছবি ব্যবহার নিয়ে আইনি আলোচনার সৃষ্টি হলেও প্রশাসন জানিয়েছে, ১৮৬৬ সালের আইন ও প্রচলিত বিধিনিষেধ কেবল কাগজের নোট (ব্যাংক নোট) এবং মুদ্রার পেছনের অংশের ক্ষেত্রে প্রযোজ্য। যেহেতু ট্রাম্পের ছবি মুদ্রাটির সামনের অংশে ব্যবহার করা হয়েছে এবং এটি স্মারক মুদ্রা হিসেবে অনুমোদিত, তাই এটি আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়। তবে এর আগে ট্রাম্পের ছবি দিয়ে নতুন ২৫০ ডলারের ব্যাংক নোট ছাপার যে প্রাথমিক পরিকল্পনা কথা জানানো হয়েছিল, সেটি বাস্তবায়নে কংগ্রেসের আলাদা আইনি অনুমোদনের প্রয়োজন পড়বে।
শিরোনাম :
নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ! শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা করল ট্রাফিক পুলিশ ‘ফিরে এসেছি মানুষের জন্য কাজ করতে’, সংসদে মির্জা আব্বাস তিন বছরে ৪ শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ: সংসদে বাণিজ্যমন্ত্রী জ্বালানিসংকটে পোশাক উৎপাদন অর্ধেকে নেমেছে ঢাকায় দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা সেন্টার চালু জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তাঁর ওপর: ভারতীয় হাইকমিশনার বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ অপরাজিত ৩৫০, তৌহিদ হৃদয়ের মহাকাব্যিক ইনিংস নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ! শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা করল ট্রাফিক পুলিশ ‘ফিরে এসেছি মানুষের জন্য কাজ করতে’, সংসদে মির্জা আব্বাস তিন বছরে ৪ শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ: সংসদে বাণিজ্যমন্ত্রী জ্বালানিসংকটে পোশাক উৎপাদন অর্ধেকে নেমেছে ঢাকায় দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা সেন্টার চালু জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তাঁর ওপর: ভারতীয় হাইকমিশনার বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ অপরাজিত ৩৫০, তৌহিদ হৃদয়ের মহাকাব্যিক ইনিংস
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.