শিক্ষাব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আমাদের সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতি, কর্মসংস্থান ও জাতীয় প্রয়োজন সবকিছুর সঙ্গে মিলিয়ে দেশের শিক্ষাব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)-এর একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি বলেছেন, বিগত আমলের রেখে যাওয়া ভঙ্গুর শিক্ষাব্যবস্থাকে নতুন করে সংস্কার করতে হবে। নানা ধরনের শিক্ষাব্যবস্থাকে একত্রিত করে একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা চালু করা এখন সময়ের দাবি। বিগত ফ্যাসিস্ট আমলে ঢালাওভাবে মানহীন শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন দেওয়ার ফলে দেশে অদক্ষ জনশক্তি তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, ভকেশনাল ও কারিগরি শিক্ষা ব্যবস্থার পরিধি বাড়াতে হবে। এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে জনশক্তি রপ্তানির মাধ্যমে আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।
সাক্ষাৎকালে এপিইউবি প্রতিনিধিদল দেশের উচ্চশিক্ষার সার্বিক উন্নয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান অবস্থা, দক্ষ মানবসম্পদ গঠন এবং অর্থনৈতিক অগ্রগতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবদান রাষ্ট্রপতির সামনে তুলে ধরে। এ সময় তারা কর্মদক্ষতা ও ফলাফলভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা চালুর পাশাপাশি নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদনে জাতীয় চাহিদার বিষয়ভিত্তিক চাহিদা, বিনিয়োগ সক্ষমতা ও গুণগত মান যাচাইয়ের অনুরোধ জানান।
প্রতিনিধিদলের পক্ষ থেকে যোগ্য বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি ডিগ্রি প্রদান, গবেষণা, পেটেন্ট এবং বাণিজ্যিকীকরণের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি শিল্প-সংযুক্ত পাঠ্যক্রম, ইন্টার্নশিপ, শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিসশিপ), বিদেশি ভাষা শিক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালুর মাধ্যমে প্রতিটি গ্র্যাজুয়েটকে কর্মসংস্থান উপযোগী করার ওপর জোর দেওয়া হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) একটি সহায়ক ও উন্নয়নমুখী নিয়ন্ত্রক সংস্থা হিসেবে গড়ে তোলার দাবিও জানানো হয়।
উচ্চশিক্ষার প্রসার, গবেষণা, উদ্ভাবন এবং জাতীয় উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, ইতিমধ্যে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশ্ব র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ধরে রেখেছে। বিশ্ববিদ্যালগুলোর চ্যান্সেলর হিসেবে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এপিইউবি চেয়ারম্যান ড. মো. সবুর খানের নেতৃত্বে প্রতিনিধিদলে সংগঠনের ভাইস-চেয়ারম্যান বেনজীর আহমেদ ও কে.বি.এম. মঈন উদ্দিন চিশতি, ট্রেজারার কায়ুম রেজা চৌধুরী, এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য আব্দুল কাসেম হায়দার, কাজী জাহেদুল হাসান ও নওশাদ শামসুল আরেফিন এবং এপিইউবি সচিবালয়ের পরিচালক বেলাল আহমেদ উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন সম্পন্ন মালয়েশিয়ায় বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন স্পেশাল পাস চালু বঙ্গোপসাগরে ‘বিশেষ অদৃশ্য ইশারায়’ গ্যাস খনন বন্ধ রাখা হয়েছিল, প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করে দেশে ফিরলেন আড়াই লাখ অবৈধ অভিবাসী আল্লাহর ঘর নির্মাণে অবদানের ফজিলত ও সওয়াব র‍্যাব বিলুপ্ত, সংসদে পাস হলো এসআরবি বিল! লং মার্চ দিয়ে বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধান সম্ভব নয়: প্রধানমন্ত্রী নবায়নযোগ্য শক্তিতে নরওয়ের বিনিয়োগ চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী! ইন্দোনেশিয়ায় সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু! সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন সম্পন্ন মালয়েশিয়ায় বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন স্পেশাল পাস চালু বঙ্গোপসাগরে ‘বিশেষ অদৃশ্য ইশারায়’ গ্যাস খনন বন্ধ রাখা হয়েছিল, প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করে দেশে ফিরলেন আড়াই লাখ অবৈধ অভিবাসী আল্লাহর ঘর নির্মাণে অবদানের ফজিলত ও সওয়াব র‍্যাব বিলুপ্ত, সংসদে পাস হলো এসআরবি বিল! লং মার্চ দিয়ে বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধান সম্ভব নয়: প্রধানমন্ত্রী নবায়নযোগ্য শক্তিতে নরওয়ের বিনিয়োগ চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী! ইন্দোনেশিয়ায় সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু! সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.