হোয়াটসঅ্যাপ বিজনেসে ভারতীয় গ্রাহকদের খরচ বাড়ছে!

ভারতে হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মের ব্যবসায়িক বার্তার (বিজনেস মেসেজ) মূল্য কাঠামোয় বড় পরিবর্তন আনছে এর মূল প্রতিষ্ঠান মেটা। আগামী ১ অক্টোবর থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে কিছু নির্দিষ্ট বার্তার জন্য অর্থ পরিশোধ করতে হবে, যেগুলো এতদিন বিনামূল্যে পাঠাতে পারত তারা।
বর্তমানে কোনো গ্রাহকের সঙ্গে মেসেজিং কথোপকথন শুরু হলে প্রথম ২৪ ঘণ্টার ফ্রি-উইন্ডোর মধ্যে অর্ডার কনফার্মেশন ও ডেলিভারি আপডেটের মতো ‘ইউটিলিটি মেসেজ’ বিনামূল্যে পাঠানো যেত। তবে নতুন নিয়ম অনুযায়ী, এই ২৪ ঘণ্টার মধ্যে পাঠানো ইউটিলিটি মেসেজের ক্ষেত্রেও এখন থেকে চার্জ প্রযোজ্য হবে।
মেটার নির্ধারিত নতুন রেট অনুযায়ী, ভারতে প্রতি ডেলিভারড ইউটিলিটি মেসেজে খরচ পড়বে ০.১১৫ রুপি। এর সঙ্গে ১৮ শতাংশ মূল্যসংযোজন কর (জিএসটি) যুক্ত হয়ে চূড়ান্ত খরচ দাঁড়াবে প্রায় ০.১৩৬ রুপি। উদাহরণস্বরূপ, কোনো প্রতিষ্ঠান ১ হাজার অর্ডার আপডেট বার্তা পাঠালে জিএসটিসহ তাদের মোট খরচ হবে প্রায় ১৩৫.৭০ রুপি।
তবে সাধারণ গ্রাহকের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে সার্ভিস মেসেজের জন্য কিছুটা ছাড় রেখেছে মেটা। প্রতি মাসে প্রতিটি নিবন্ধিত ব্যবসায়িক ফোন নম্বরের জন্য প্রথম ১ হাজার সার্ভিস রিপ্লাই বার্তা বিনামূল্যে পাঠানো যাবে। এই সীমা অতিক্রম করলে অতিরিক্ত প্রতিটি বার্তার জন্য ০.১১৫ রুপি হারে ফি দিতে হবে।
বার্তার ধরণ অনুযায়ী নতুন ধার্যকৃত হারগুলো হলো:
  • মার্কেটিং মেসেজ: প্রচারণামূলক অফার ও বিজ্ঞাপনের বার্তার জন্য জিএসটি ছাড়া প্রতি বার্তায় ০.৮৬৩১ রুপি।
  • অথেনটিকেশন মেসেজ: ওটিপি (OTP) বা নিরাপত্তামূলক বার্তার জন্য প্রতিটিতে ০.১১৫ রুপি (জিএসটি ছাড়া)।
  • ইউটিলিটি মেসেজ: অর্ডার ও ডেলিভারি আপডেটের বার্তার জন্য প্রতিটিতে ০.১১৫ রুপি (জিএসটি ছাড়া)।
তবে সাধারণ গ্রহকরা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে যে বার্তা পাঠাবেন, তার জন্য গ্রাহককে কোনো ফি দিতে হবে না। এছাড়া ফেসবুক পেজের ‘ক্লিক-টু-হোয়াটসঅ্যাপ’ বিজ্ঞাপনের মাধ্যমে যোগাযোগ শুরু হলে আগের মতোই ৭২ ঘণ্টার ফ্রি-উইন্ডো সুবিধা বহাল থাকবে।
মেটা স্পষ্ট করেছে যে, এই নতুন মূল্য নীতি কেবল অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরিচালিত ‘হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্ম’ (API) ব্যবহারকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্যই প্রযোজ্য হবে; সাধারণ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ওপর এর কোনো প্রভাব পড়বে না।
শিরোনাম :
ইতালির কথা বলে পাচার করা হতো অন্য দেশে, বাধ্য করা হতো দেহব্যবসায় যুক্তরাষ্ট্রে শিক্ষাঋণের সুদে ছাড় পেতে অটো পে চালুর সময় শেষ হচ্ছে বুধবার নিউ ইয়র্কে নতুন ড্রাইভার? প্রথম সপ্তাহেই জেনে নিন জরুরি এই ৭ নিয়ম ২২ অক্টোবরও ছুটি: দুর্গাপূজায় মিলতে পারে টানা ৫ দিনের ছুটি এইচ-১বি ভিসায় ক্যারিয়ার গড়েও পরিবার ও ভবিষ্যৎ পরিকল্পনায় অনিশ্চয়তা! স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, শিক্ষায় বড় পরিবর্তনের পরিকল্পনা সরকারের নতুন আপডেটের পর বিপাকে আইফোন ব্যবহারকারীরা! হোয়াটসঅ্যাপ বিজনেসে ভারতীয় গ্রাহকদের খরচ বাড়ছে! ‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে চমক: সালাহউদ্দিন, রাজিন ও রাজ্জাকের কাঁধে ছয় দলের দায়িত্ব দোলাচলে ৯ মাস, নির্ধারিত দামে এলপিজি মেলে না বাজারে! ইতালির কথা বলে পাচার করা হতো অন্য দেশে, বাধ্য করা হতো দেহব্যবসায় যুক্তরাষ্ট্রে শিক্ষাঋণের সুদে ছাড় পেতে অটো পে চালুর সময় শেষ হচ্ছে বুধবার নিউ ইয়র্কে নতুন ড্রাইভার? প্রথম সপ্তাহেই জেনে নিন জরুরি এই ৭ নিয়ম ২২ অক্টোবরও ছুটি: দুর্গাপূজায় মিলতে পারে টানা ৫ দিনের ছুটি এইচ-১বি ভিসায় ক্যারিয়ার গড়েও পরিবার ও ভবিষ্যৎ পরিকল্পনায় অনিশ্চয়তা! স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, শিক্ষায় বড় পরিবর্তনের পরিকল্পনা সরকারের নতুন আপডেটের পর বিপাকে আইফোন ব্যবহারকারীরা! হোয়াটসঅ্যাপ বিজনেসে ভারতীয় গ্রাহকদের খরচ বাড়ছে! ‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে চমক: সালাহউদ্দিন, রাজিন ও রাজ্জাকের কাঁধে ছয় দলের দায়িত্ব দোলাচলে ৯ মাস, নির্ধারিত দামে এলপিজি মেলে না বাজারে!
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.