২২ অক্টোবরও ছুটি: দুর্গাপূজায় মিলতে পারে টানা ৫ দিনের ছুটি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চলতি বছর টানা পাঁচ দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ক্যালেন্ডার অনুযায়ী পূজার ছুটির পর একদিন অফিস খোলা থাকলেও সেটিতে নির্বাহী আদেশে ছুটি ঘোষণার উদ্যোগ নিচ্ছে সরকার।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ২২ অক্টোবর (বৃহস্পতিবার) কর্মদিবস হলেও পরের দুই দিন অর্থাৎ ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি। মাঝের ২২ তারিখ (বৃহস্পতিবার) সরকারি ছুটি ঘোষিত হলে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিন (২০ থেকে ২৪ অক্টোবর) ছুটির সুযোগ পাবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২২ অক্টোবরকে নির্বাহী আদেশে ছুটি হিসেবে ঘোষণা করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি অনুমোদনের জন্য আসন্ন মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব হিসেবে উত্থাপন করা হবে। মন্ত্রিসভায় প্রস্তাবটি পাস হলে এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ২২ অক্টোবরের এই ছুটির সমন্বয় করতে পরবর্তীতে যেকোনো একটি ছুটির দিনে (শনিবার) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হতে পারে—এমন শর্ত যুক্ত করেই প্রস্তাব তৈরি করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দুর্গাপূজায় কর্মজীবীদের জন্য বড় এক স্বস্তির সুযোগ তৈরি হবে।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ করা অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী ইতালির কথা বলে পাচার করা হতো অন্য দেশে, বাধ্য করা হতো দেহব্যবসায় যুক্তরাষ্ট্রে শিক্ষাঋণের সুদে ছাড় পেতে অটো পে চালুর সময় শেষ হচ্ছে বুধবার নিউ ইয়র্কে নতুন ড্রাইভার? প্রথম সপ্তাহেই জেনে নিন জরুরি এই ৭ নিয়ম ২২ অক্টোবরও ছুটি: দুর্গাপূজায় মিলতে পারে টানা ৫ দিনের ছুটি এইচ-১বি ভিসায় ক্যারিয়ার গড়েও পরিবার ও ভবিষ্যৎ পরিকল্পনায় অনিশ্চয়তা! স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, শিক্ষায় বড় পরিবর্তনের পরিকল্পনা সরকারের নতুন আপডেটের পর বিপাকে আইফোন ব্যবহারকারীরা! হোয়াটসঅ্যাপ বিজনেসে ভারতীয় গ্রাহকদের খরচ বাড়ছে! ‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে চমক: সালাহউদ্দিন, রাজিন ও রাজ্জাকের কাঁধে ছয় দলের দায়িত্ব প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ করা অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী ইতালির কথা বলে পাচার করা হতো অন্য দেশে, বাধ্য করা হতো দেহব্যবসায় যুক্তরাষ্ট্রে শিক্ষাঋণের সুদে ছাড় পেতে অটো পে চালুর সময় শেষ হচ্ছে বুধবার নিউ ইয়র্কে নতুন ড্রাইভার? প্রথম সপ্তাহেই জেনে নিন জরুরি এই ৭ নিয়ম ২২ অক্টোবরও ছুটি: দুর্গাপূজায় মিলতে পারে টানা ৫ দিনের ছুটি এইচ-১বি ভিসায় ক্যারিয়ার গড়েও পরিবার ও ভবিষ্যৎ পরিকল্পনায় অনিশ্চয়তা! স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, শিক্ষায় বড় পরিবর্তনের পরিকল্পনা সরকারের নতুন আপডেটের পর বিপাকে আইফোন ব্যবহারকারীরা! হোয়াটসঅ্যাপ বিজনেসে ভারতীয় গ্রাহকদের খরচ বাড়ছে! ‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে চমক: সালাহউদ্দিন, রাজিন ও রাজ্জাকের কাঁধে ছয় দলের দায়িত্ব
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.