কেরানীগঞ্জে ইয়াবা তৈরির গোপন কারখানা, আটক ৪

রাজধানীর পার্শ্ববর্তী কেরানীগঞ্জে একটি অভিনব মাদক তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। সীমান্তবর্তী অঞ্চল থেকে মাদক আনার পরিবর্তে ঘরে বসেই রাসায়নিক পাউডার মিশিয়ে ইয়াবা তৈরি করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস দল গত বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটের দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন মধ্যচর দক্ষিণ বালুরচর এলাকায় অভিযান চালায়।

অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, ট্যাবলেট তৈরির কাঁচামাল, ম্যানুয়াল প্রেস মেশিন ও ডায়াস জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ প্রায় ১ হাজার ৯৬৮ পিস, যার বাজারমূল্য ৫ লাখ ৯০ হাজার ৪০০ টাকা। এছাড়া পাঁচটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্রও জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার কারওয়ানবাজারে অবস্থিত র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান জানান, আটককৃতদের মধ্যে অন্যতম হোতা মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), মো. আলী আরমান (৩৬), মো. শাহজাহান (৪০) এবং সোনিয়া (৩০) রয়েছেন। আলমগীরের বিরুদ্ধে রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় তিনটি মাদক মামলা রয়েছে।

র‍্যাব কর্মকর্তা জানান, সীমান্তপথে মাদকের কড়াকড়ির কারণে এই চক্রটি দুর্গম আস্তানায় রাসায়নিক সংমিশ্রণে নকল ইয়াবা তৈরি করে ঢাকা ও এর আশপাশের জেলায় সরবরাহ করে আসছিল। এই চক্রের পেছনে অন্য কোনো গডফাদার বা কেমিক্যাল সরবরাহকারী রয়েছে কি না, তা র‍্যাব খতিয়ে দেখছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শিরোনাম :
কুয়েতে কমছে বাংলাদেশি প্রকৌশলীর সংখ্যা, নেপথ্যে ভিসা জটিলতা রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় আটক ২০৫ বিদেশি নাগরিক প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক রেস্তোরাঁয় খেতে গেল পুলিশ, নকল চাবিতে পিকআপ নিয়ে চম্পট চোরের! লন্ডনে সংঘর্ষ ও ‘আমদানি করা রাজনীতি’: ভাবমূর্তি সংকটে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি দেশের ৭০ শতাংশ ইংলিশ মিডিয়াম স্কুলের কোনো নিবন্ধন বা অনুমোদন নেই: শিক্ষামন্ত্রী বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন কত, সংসদে জানালেন প্রধানমন্ত্রী! ফ্যাসিস্টদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চলছে: স্পিকার হাফিজ উদ্দিন কুয়েতে কমছে বাংলাদেশি প্রকৌশলীর সংখ্যা, নেপথ্যে ভিসা জটিলতা রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় আটক ২০৫ বিদেশি নাগরিক প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক রেস্তোরাঁয় খেতে গেল পুলিশ, নকল চাবিতে পিকআপ নিয়ে চম্পট চোরের! লন্ডনে সংঘর্ষ ও ‘আমদানি করা রাজনীতি’: ভাবমূর্তি সংকটে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি দেশের ৭০ শতাংশ ইংলিশ মিডিয়াম স্কুলের কোনো নিবন্ধন বা অনুমোদন নেই: শিক্ষামন্ত্রী বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন কত, সংসদে জানালেন প্রধানমন্ত্রী! ফ্যাসিস্টদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চলছে: স্পিকার হাফিজ উদ্দিন
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.