প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক

বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, মাগরিবের নামাজের আগে প্রধানমন্ত্রী তাকে চায়ের আমন্ত্রণ জানান। এরপর সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে তারা দুইজন ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এক মঞ্চে একত্রিত হয়ে কাজ করার প্রত্যয়। দেশের বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে ঐক্যের ভিত্তিতে কাজ করার বিষয়েও দুই নেতা একমত পোষণ করেছেন বলে জানা গেছে।

এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন এবং এগুলোর দ্রুত সমাধানের জন্য তার দৃষ্টি আকর্ষণ করেন। তবে বৈঠকে আলোচিত বিষয়গুলোর ভিত্তিতে পরবর্তী কোনো সুনির্দিষ্ট উদ্যোগ বা যৌথ কোনো কর্মসূচি গ্রহণের বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এই বিশেষ সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এটি কি কেবলই সৌজন্যমূলক বৈঠক, নাকি সরকার ও বিরোধী দলের মধ্যকার সম্পর্কের নতুন কোনো সমীকরণের সূচনা—সেটিই এখন রাজনৈতিক পর্যবেক্ষকদের মূল আগ্রহের বিষয়।

শিরোনাম :
ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় আটক ২০৫ বিদেশি নাগরিক প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক রেস্তোরাঁয় খেতে গেল পুলিশ, নকল চাবিতে পিকআপ নিয়ে চম্পট চোরের! লন্ডনে সংঘর্ষ ও ‘আমদানি করা রাজনীতি’: ভাবমূর্তি সংকটে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি দেশের ৭০ শতাংশ ইংলিশ মিডিয়াম স্কুলের কোনো নিবন্ধন বা অনুমোদন নেই: শিক্ষামন্ত্রী বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন কত, সংসদে জানালেন প্রধানমন্ত্রী! ফ্যাসিস্টদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চলছে: স্পিকার হাফিজ উদ্দিন মাধ্যমিকের শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা: শিক্ষামন্ত্রী হুতিদের বিরুদ্ধে আরও ছয় মাস যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় আটক ২০৫ বিদেশি নাগরিক প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক রেস্তোরাঁয় খেতে গেল পুলিশ, নকল চাবিতে পিকআপ নিয়ে চম্পট চোরের! লন্ডনে সংঘর্ষ ও ‘আমদানি করা রাজনীতি’: ভাবমূর্তি সংকটে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি দেশের ৭০ শতাংশ ইংলিশ মিডিয়াম স্কুলের কোনো নিবন্ধন বা অনুমোদন নেই: শিক্ষামন্ত্রী বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন কত, সংসদে জানালেন প্রধানমন্ত্রী! ফ্যাসিস্টদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চলছে: স্পিকার হাফিজ উদ্দিন মাধ্যমিকের শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা: শিক্ষামন্ত্রী হুতিদের বিরুদ্ধে আরও ছয় মাস যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.