পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি

রাজনৈতিক অচলাবস্থার টানা দুই বছর অতিক্রম করা দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ কসোভোয় পার্লামেন্টের ভেতরেই এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দেশটির পার্লামেন্ট অধিবেশনে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তির ওপর সরাসরি ডিম ছুড়ে মেরেছেন একজন বিরোধীদলীয় সংসদ সদস্য (এমপি)।

ঘটনাটি ঘটে যখন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তি পার্লামেন্টে বক্তব্য রাখছিলেন। গত জুনে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের পর স্পিকার পদের জন্য নতুন প্রার্থীর নাম ঘোষণার আগে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও সমঝোতার জন্য কিছু বাড়তি সময়ের আবেদন জানান তিনি।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরপরই ক্ষোভে ফেটে পড়েন বিরোধী ‘অ্যালায়েন্স ফর দ্য ফিউচার অব কসোভো’ পার্টির সংসদ সদস্য তাইমে কাদ্রিজাজ (Time Kadrijaj)। তিনি নিজের ব্যাগ থেকে ডিম বের করে সরাসরি প্রধানমন্ত্রীর দিকে ছুড়ে মারেন এবং ‘লজ্জা, তীব্র লজ্জা’ বলে চিৎকার করতে থাকেন।

কসোভোয় দীর্ঘ প্রায় দুই বছর ধরে রাজনৈতিক অচলাবস্থা ও অচলাবস্থার কারণে সরকার গঠন এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নানা সংকট তৈরি হয়েছে। পার্লামেন্টে বিরোধীদলীয় আইনপ্রণেতার এমন চরম প্রতিবাদ কসোভোর চলমান রাজনৈতিক অস্থিরতাকে আরও বাড়িয়ে দিল বলে মনে করছেন বিশ্লেষকেরা।

 

শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার উদ্যোক্তারা! নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থাগুলোর সাথে বৈঠকে প্রধানমন্ত্রী জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক! জাতিসংঘকে ‘অকার্যকর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট! রোহিঙ্গা প্রত্যাবাসন-দ্বিপাক্ষিক বাণিজ্যে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর আইফোন ব্যবহারকারীদের ৩ হাজার কোটি টাকা দিচ্ছে অ্যাপল! ইউপি নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে: ইসি ফুডপান্ডার এমডিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ২০২৬ চলছে, কিন্তু যুক্তরাষ্ট্রে শুরু হয়ে গেছে ২০২৮-এর প্রেসিডেন্ট দৌড় জাপানে মীর দোদি ও মোরি নানাকোর বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার উদ্যোক্তারা! নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থাগুলোর সাথে বৈঠকে প্রধানমন্ত্রী জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক! জাতিসংঘকে ‘অকার্যকর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট! রোহিঙ্গা প্রত্যাবাসন-দ্বিপাক্ষিক বাণিজ্যে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর আইফোন ব্যবহারকারীদের ৩ হাজার কোটি টাকা দিচ্ছে অ্যাপল! ইউপি নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে: ইসি ফুডপান্ডার এমডিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ২০২৬ চলছে, কিন্তু যুক্তরাষ্ট্রে শুরু হয়ে গেছে ২০২৮-এর প্রেসিডেন্ট দৌড় জাপানে মীর দোদি ও মোরি নানাকোর বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.