মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসা সম্প্রসারণের জন্য মার্কিন কোম্পানিগুলোর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ সরকার মার্কিন কোম্পানিগুলোর পুঁজি, প্রযুক্তি, দক্ষতা ও বৈশ্বিক অভিজ্ঞতাকে স্বাগত জানায়। মার্কিন বিনোয়োগকারীদের সাফল্য নিশ্চিত করতে সরকার সব ধরনের সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে সফররত মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার

নিজের পূর্ববর্তী ব্যবসায়ী জীবনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “ব্যবসা বিকশিত হওয়ার জন্য সঠিক নীতি ও উপযুক্ত পরিবেশ প্রয়োজন রাজনীতিতে আসার আগে ব্যবসাজীবনের অভিজ্ঞতা থেকে আমি তা শিখেছি। আমাদের ছয় মাস বয়সী, ভবিষ্যৎমুখী সরকার চায় মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে নিজেদের ব্যবসা প্রসারিত করুক।”

তিনি আরও যোগ করেন, বিধিনির্ভর ও বৈশ্বিকভাবে সংযুক্ত একটি আধুনিক অর্থনীতি গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য, যার মূল চালিকাশক্তি হবে বেসরকারি খাত। জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি, ডিজিটাল সেবা, অর্থায়ন, কৃষি, স্বাস্থ্যসেবা ও উৎপাদন খাতে মার্কিন বিনিয়োগের বিপুল সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সংস্কার ও ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য

দেশে বিনিয়োগের পরিবেশ সহজ করার উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, সরকার কর ও ভ্যাট প্রশাসনের সংস্কার, মুনাফা স্থানান্তর প্রক্রিয়া সহজীকরণ, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন এবং সরকারি সেবাগুলোকে দ্রুত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনছে।

তিনি আশা প্রকাশ করেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার যে লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে, মার্কিন অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারত্ব সেই রূপান্তরকে আরও ত্বরান্বিত করবে।

বৈঠক শেষে মার্কিন প্রতিনিধিদলকে বাংলাদেশে আত্মবিশ্বাসের সঙ্গে দীর্ঘমেয়াদি বিনিয়োগের উদাত্ত আহ্বান জানান প্রধানমন্ত্রী।

 

শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ নেতানিয়াহুর মন্তব্যে কোরআনের আয়াত ও ধর্মীয় বক্তব্যের জের, ফ্রান্সে ৬ মাসের জন্য বন্ধ মসজিদ, শুরু তীব্র বিতর্ক প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের পুনরায় আমন্ত্রণ জানাল ভারত ট্রাম্পের হাত ফসকাচ্ছেন নেতানিয়াহু, অক্টোবরের নির্বাচনে গদি হারানোর আশঙ্কা যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তিতে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’, যেভাবে আবেদন করবেন ভারত সঠিক পথে না এলে সরাসরি জবাব দেবে পাকিস্তান: শাহবাজ শরিফ বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করল জাতিসংঘ বাইশগজে চরম উত্তেজনা: মিরাজের সঙ্গে স্টার্কের বাকবিতণ্ডায় উত্তপ্ত ডারউইন টেস্ট সালমানের স্ত্রী ভারতে পালিয়েছেন? অস্ট্রেলিয়ায় সাড়ে ৭ লাখ ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরাল মেটা যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ নেতানিয়াহুর মন্তব্যে কোরআনের আয়াত ও ধর্মীয় বক্তব্যের জের, ফ্রান্সে ৬ মাসের জন্য বন্ধ মসজিদ, শুরু তীব্র বিতর্ক প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের পুনরায় আমন্ত্রণ জানাল ভারত ট্রাম্পের হাত ফসকাচ্ছেন নেতানিয়াহু, অক্টোবরের নির্বাচনে গদি হারানোর আশঙ্কা যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তিতে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’, যেভাবে আবেদন করবেন ভারত সঠিক পথে না এলে সরাসরি জবাব দেবে পাকিস্তান: শাহবাজ শরিফ বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করল জাতিসংঘ বাইশগজে চরম উত্তেজনা: মিরাজের সঙ্গে স্টার্কের বাকবিতণ্ডায় উত্তপ্ত ডারউইন টেস্ট সালমানের স্ত্রী ভারতে পালিয়েছেন? অস্ট্রেলিয়ায় সাড়ে ৭ লাখ ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরাল মেটা
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.