তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশগ্রহণ শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে তাকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও দেশে ফিরেছেন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নীতিনির্ধারকরা। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনও উপস্থিত ছিলেন।

এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আনতালিয়া বিমানবন্দর থেকে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন তিনি। ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে তিনি ঢাকার পথে যাত্রা করেন।

তুরস্ক সফরকালে প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও অর্থায়নের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। সম্মেলনস্থলে তিনি বাংলাদেশ প্যাভিলিয়ন ও গ্রিন জোনে স্থাপিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনীও পরিদর্শন করেন।

শিরোনাম :
ইউরোপে আশ্রয় আবেদনে বাংলাদেশিদের বড় ধাক্কা, স্বীকৃতি মিলছে মাত্র ২-৩ শতাংশ চলে গেলেন প্রখ্যাত কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির দায়ে দুই বাংলাদেশি রিমান্ডে ডিসেম্বরেই উন্মোচিত হচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় পর্যটন মহাপরিকল্পনা লংমার্চ স্থগিত করল ১১ দলীয় ঐক্য! রাশিয়ার তেল আমদানিতে ভারতের রেকর্ড, সেই জ্বালানি যাচ্ছে ইউরোপে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির প্রাণহানি তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইউরোপ-আমেরিকার বাইরে পোশাক রফতানিতে বড় চমক! ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ৬৫ বাংলাদেশিকে দেশে ফেরানোর উদ্যোগ ইউরোপে আশ্রয় আবেদনে বাংলাদেশিদের বড় ধাক্কা, স্বীকৃতি মিলছে মাত্র ২-৩ শতাংশ চলে গেলেন প্রখ্যাত কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির দায়ে দুই বাংলাদেশি রিমান্ডে ডিসেম্বরেই উন্মোচিত হচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় পর্যটন মহাপরিকল্পনা লংমার্চ স্থগিত করল ১১ দলীয় ঐক্য! রাশিয়ার তেল আমদানিতে ভারতের রেকর্ড, সেই জ্বালানি যাচ্ছে ইউরোপে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির প্রাণহানি তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইউরোপ-আমেরিকার বাইরে পোশাক রফতানিতে বড় চমক! ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ৬৫ বাংলাদেশিকে দেশে ফেরানোর উদ্যোগ
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.