রাশিয়ার তেল আমদানিতে ভারতের রেকর্ড, সেই জ্বালানি যাচ্ছে ইউরোপে

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে নতুন মাইলফলক স্পর্শ করেছে ভারত। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) তথ্য অনুযায়ী, গত অক্টোবরে আগের মাসের তুলনায় ভারতের অপরিশোধিত তেল আমদানি ১০ শতাংশ বেড়েছে, যা ২০২২ সালের জানুয়ারি থেকে শুরু হওয়া রেকর্ডের মধ্যে সর্বোচ্চ। এই এক মাসে দেশটি রাশিয়ার মোট অপরিশোধিত তেল রপ্তানির ৩৭ শতাংশ সংগ্রহ করেছে, যার জন্য ব্যয় হয়েছে ৬ দশমিক ৪১ বিলিয়ন ডলার। সব মিলিয়ে জীবাশ্ম জ্বালানি বাবদ ভারতের মোট আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক শূন্য ৭ বিলিয়ন ডলার। রাশিয়া থেকে ভারতের মোট জীবাশ্ম জ্বালানি আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ০৭ বিলিয়ন ডলার। ২০২২ সালের জানুয়ারি থেকে সংরক্ষিত তথ্যের মধ্যে এটিই এক মাসে ভারতের সর্বোচ্চ আমদানি। হেলসিংকিভিত্তিক সিআরইএ নিজেদের একটি স্বাধীন গবেষণা সংস্থা হিসেবে পরিচয় দিলেও তারা প্রকাশ্যে ইউক্রেনকে সমর্থন করে।

ভারত স্পষ্টভাবে জানিয়েছে, ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই লক্ষ্যেই পশ্চিমা দেশগুলোর আরোপিত মূল্যসীমা এবং যুক্তরাষ্ট্রের শুল্ক নিষেধাজ্ঞা উপেক্ষা করে নয়াদিল্লি রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে। যদিও আগে ভারত যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানিয়েছিল যে, নতুন নিষেধাজ্ঞা আইনের আওতায় উচ্চ শুল্ক আরোপের সিদ্ধান্ত দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে জাতীয় নিরাপত্তার খাতিরে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি এই শুল্ক থেকে ভারতকে অব্যাহতি দিয়েছেন।

মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাস্তবায়নে এবং ইউরোপের জ্বালানি নির্ভরতা কমাতে কাজ করা সিআরইএ জানিয়েছে, ভারতের জামনগর শোধনাগারসহ বিভিন্ন উৎস থেকে প্রক্রিয়াজাত জ্বালানি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পৌঁছাচ্ছে। মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্সের জামনগর শোধনাগার থেকে অক্টোবরে রাশিয়ার অপরিশোধিত তেল পরিশোধনের পর উৎপাদিত জ্বালানির ১০টি চালান ইইউভুক্ত বন্দরে পাঠানো হয়েছে। এছাড়া তুরস্কের স্টার শোধনাগার থেকেও এমন দুটি চালান ইউরোপে পৌঁছেছে, যেখানে সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল সাতটি। বর্তমানে রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে চীন ও ভারতের পরেই ইউরোপীয় ইউনিয়নের অবস্থান এবং রাশিয়ার শীর্ষ পাঁচ ক্রেতার আয়ের ১১ শতাংশ আসছে ইইউ থেকে। ভারতের তিনটি বৃহত্তম তেল শোধনাগার এ সময় রাশিয়া থেকে কেনাকাটা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। রাশিয়ার শীর্ষ পাঁচ ক্রেতার কাছ থেকে পাওয়া মোট রপ্তানি আয়ের ১১ শতাংশ এসেছে ইইউর কাছ থেকে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) ও এনার্জি ইনস্টিটিউটের পরিসংখ্যান বলছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্ববাজারে ডিজেল ও গ্যাস অয়েলের সরবরাহ আগের বছরের তুলনায় দৈনিক ১৭ লাখ ব্যারেল কমেছে। এর প্রভাব পড়েছে পাইকারি বাজারে, যেখানে সেপ্টেম্বরে ডিজেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার ছাড়িয়ে যায় এবং ইউরোপ-যুক্তরাষ্ট্রে তা ২২০ ডলারে ঠেকে। এই সংকট নিরসনে যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে ডিজেল সরবরাহ বাড়ানোর চেষ্টা চালাচ্ছে।

এর অংশ হিসেবে গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গুজরাটের জামনগর সফর করেন এবং রিলায়েন্সকে জ্বালানি সরবরাহ বৃদ্ধির অনুরোধ জানান। রাশিয়ার পাশাপাশি ভেনিজুয়েলার তেল পরিশোধনের সক্ষমতা থাকায় জামনগর শোধনাগার বিশ্ববাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অক্টোবরে আগের মাসের চেয়ে ২২ শতাংশ বেশি রুশ তেল কিনেছে এই শোধনাগারটি, যা সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় আমদানিকারক হিসেবে তাদের অবস্থান নিশ্চিত করেছে।

শিরোনাম :
রাশিয়ার তেল আমদানিতে ভারতের রেকর্ড, সেই জ্বালানি যাচ্ছে ইউরোপে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির প্রাণহানি তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইউরোপ-আমেরিকার বাইরে পোশাক রফতানিতে বড় চমক! ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ৬৫ বাংলাদেশিকে দেশে ফেরানোর উদ্যোগ রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির! বিদেশি কর্মী নিয়োগে সবুজ সংকেত দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী! এলপিজির দাম কেন বেড়েছে, ব্যাখ্যা দিল লোয়াব দুদকের মহাপরিচালক পদে পদোন্নতি পেলেন মোহাম্মদ মোরশেদ আলম গ্যাসের দাম বাড়ানোর অভিযোগ নাকচ করলেন জ্বালানিমন্ত্রী রাশিয়ার তেল আমদানিতে ভারতের রেকর্ড, সেই জ্বালানি যাচ্ছে ইউরোপে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির প্রাণহানি তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইউরোপ-আমেরিকার বাইরে পোশাক রফতানিতে বড় চমক! ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ৬৫ বাংলাদেশিকে দেশে ফেরানোর উদ্যোগ রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির! বিদেশি কর্মী নিয়োগে সবুজ সংকেত দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী! এলপিজির দাম কেন বেড়েছে, ব্যাখ্যা দিল লোয়াব দুদকের মহাপরিচালক পদে পদোন্নতি পেলেন মোহাম্মদ মোরশেদ আলম গ্যাসের দাম বাড়ানোর অভিযোগ নাকচ করলেন জ্বালানিমন্ত্রী
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.