ঢাকা-দিল্লি বাণিজ্যের নতুন মোড়?

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ঢাকায় এসে পৌঁছেছে ভারতীয় শীর্ষ ব্যবসায়ীদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। তিন দিনের সরকারি সফরে সোমবার (১৭ আগস্ট) তাঁরা ঢাকায় অবতরন করেন।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জীর নেতৃত্বে ১৪ সদস্যের এই প্রতিনিধিদলটি ১৭ থেকে ১৯ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। প্রতিনিধিদলে ভারত বায়োটেক, গোদরেজ ইন্ডাস্ট্রিজ, মাহিন্দ্রা গ্রুপ, লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি), অরবিন্দ লিমিটেড, ফোর্বস মার্শাল, নুমালিগড় রিফাইনারি, অ্যাপোলো হাসপাতাল ও ইন্ডিয়ান অয়েল করপোরেশনের মতো ভারতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রয়েছেন।

সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে বৈঠকের সূচি

সফরকালে ভারতীয় ব্যবসায়ী নেতারা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন বাণিজ্যিক সম্ভাবনার পথ উন্মোচনে সরকারের শীর্ষ পর্যায়ের মন্ত্রীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে অংশ নেবেন। তাঁরা বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করবেন।

ব্যবসায়িক যোগাযোগ ও মধ্যাহ্নভোজ

এ ছাড়া সফররত প্রতিনিধিদলটি বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত এক বিশেষ মধ্যাহ্নভোজে অংশ নেবে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এই অনুষ্ঠানে দুই দেশের শিল্পপতি ও ব্যবসায়ী নেতারা ব্যবসায়-টু-ব্যবসায় (B2B) সম্পর্ক উন্নয়ন এবং শিল্প সহযোগিতার কৌশল নিয়ে মতবিনিময় করবেন।

সিআইআই সূত্রে জানা গেছে, এই সফরের মূল লক্ষ্য হচ্ছে ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প খাতে যৌথ সহযোগিতার নতুন ক্ষেত্রসমূহ চিহ্নিত করা।

 

শিরোনাম :
৫১ বছর আগেও ৯ গোল খেয়েছিল বাংলাদেশ! ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণে ‘সাইবার পুলিশ ইউনিট’-এর আনুষ্ঠানিক যাত্রা ফ্লাইদুবাইয়ের ঘটনায় ফিরে এলো বিমানবালা নিরজা ভানোটের স্মৃতি বীর মুক্তিযোদ্ধাদের গেজেটভুক্তির আবেদনের সময়সীমা ঘোষণা! তাইওয়ানে চীনের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্বাভাসে কী বলা হয়েছে মা ইলিশ ধরলে ৬ মাসের জেল! সংবিধান থেকে ‘সমাজতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ দিতে আইনি নোটিশ বাংলাদেশকে ৯ গোলে হারের লজ্জা দিলো ইন্দোনেশিয়া ! কেন নিয়ন্ত্রণে আসছে না দেশের আইনশৃঙ্খলা? পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি ৫১ বছর আগেও ৯ গোল খেয়েছিল বাংলাদেশ! ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণে ‘সাইবার পুলিশ ইউনিট’-এর আনুষ্ঠানিক যাত্রা ফ্লাইদুবাইয়ের ঘটনায় ফিরে এলো বিমানবালা নিরজা ভানোটের স্মৃতি বীর মুক্তিযোদ্ধাদের গেজেটভুক্তির আবেদনের সময়সীমা ঘোষণা! তাইওয়ানে চীনের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্বাভাসে কী বলা হয়েছে মা ইলিশ ধরলে ৬ মাসের জেল! সংবিধান থেকে ‘সমাজতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ দিতে আইনি নোটিশ বাংলাদেশকে ৯ গোলে হারের লজ্জা দিলো ইন্দোনেশিয়া ! কেন নিয়ন্ত্রণে আসছে না দেশের আইনশৃঙ্খলা? পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.