পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না: ডিএসসিসি প্রশাসক

নগরীর পরিচ্ছন্নতা জোরদার, বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা এবং মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পরিচ্ছন্নতা কার্যক্রমে কোনো ধরনের অজুহাত গ্রহণযোগ্য হবে না এবং দায়িত্বে গাফিলতি পাওয়া গেলে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।
পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা
পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন ও জলাবদ্ধতা দূরীকরণ তদারকি কমিটির সদস্য, পরিচ্ছন্নতা পরিদর্শক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, “পরিচ্ছন্নতা নিশ্চিত করা সিটি কর্পোরেশনের অন্যতম মৌলিক দায়িত্ব। নগরীর কোথাও পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ পাওয়া গেলে বা অহেতুক বিলম্ব হলে তা বরদাশত করা হবে না। নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণে ব্যর্থতা বা কর্তব্যে অবহেলা প্রমাণ হলে সংশ্লিষ্টদের চাকরি বিধিমালা অনুযায়ী কড়া জবাবদিহি ও শাস্তির আওতায় আনা হবে।”
যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার বিষয়ে নগরবাসীকে সতর্ক করে তিনি বলেন, “পরিবেশ নোংরা করার সুযোগ কাউকে দেওয়া হবে না। রাস্তাঘাট, ফুটপাত কিংবা খোলা স্থানে আইন অমান্য করে ময়লা ফেললে আইন অনুযায়ী জরিমানা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সভায় মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং নিশ্চিত করা, নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন দলের মধ্যে সমন্বয় বাড়িয়ে কাজ করার নির্দেশ দেন প্রশাসক।
উক্ত সমন্বয় সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, তদারকি কমিটির আহ্বায়ক ও সদস্যবৃন্দ এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শিরোনাম :
চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার দিকে এগোচ্ছে বাংলাদেশ বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘এনসিপি সুযোগের অভাবে সৎ, বেপরোয়া জামায়াত’: রাশেদ খাঁন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিকীকরণ ও গবেষণা প্রসারে ইউজিসির বড় উদ্যোগ জার্মানির শ্রমবাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনা: বিওইএসএল ও জার্মান রাষ্ট্রদূতের বৈঠক পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না: ডিএসসিসি প্রশাসক ‘৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে’: স্বাস্থ্যমন্ত্রী সিডনিতে সড়ক দুর্ঘটনায় আহত প্রবাসীর মৃত্যু জিএসটি চুক্তি বহাল রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর ইঞ্জিন বিকল হওয়ায় সাগরে বিমানের জরুরি অবতরণ, অক্ষত ২৩ বছরের নারী পাইলট চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার দিকে এগোচ্ছে বাংলাদেশ বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘এনসিপি সুযোগের অভাবে সৎ, বেপরোয়া জামায়াত’: রাশেদ খাঁন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিকীকরণ ও গবেষণা প্রসারে ইউজিসির বড় উদ্যোগ জার্মানির শ্রমবাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনা: বিওইএসএল ও জার্মান রাষ্ট্রদূতের বৈঠক পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না: ডিএসসিসি প্রশাসক ‘৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে’: স্বাস্থ্যমন্ত্রী সিডনিতে সড়ক দুর্ঘটনায় আহত প্রবাসীর মৃত্যু জিএসটি চুক্তি বহাল রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর ইঞ্জিন বিকল হওয়ায় সাগরে বিমানের জরুরি অবতরণ, অক্ষত ২৩ বছরের নারী পাইলট
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.