বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত Joris van Bommel। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক ব্যবস্থা, মানবাধিকার সুরক্ষা, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং রোহিঙ্গা সংকট নিরসনে সহায়তা প্রদানে নেদারল্যান্ডস সরকারের অব্যাহত উদ্যোগের জন্য ধন্যবাদ জানান ডা. শফিকুর রহমান।
অন্যদিকে, সংসদে বিরোধী দলের ইতিবাচক ও গঠনমূল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ডাচ রাষ্ট্রদূত Joris van Bommel। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ বজায় রাখা এবং টেকসই রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সরকার ও বিরোধী দলের মধ্যে নিয়মিত গঠনমূলক সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈঠক শেষে ডাচ রাষ্ট্রদূতকে তাঁর বাসভবনে সংরক্ষিত জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতি ও গ্রাফিতি ঘুরিয়ে দেখান বিরোধীদলীয় নেতা।
দ্বিপাক্ষিক এ আলোচনায় বিরোধীদলীয় নেতার পক্ষে তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন। অপরদিকে নেদারল্যান্ডস দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যাফেয়ার্স) জাওয়াদ আজাউই এবং সিনিয়র পলিটিক্যাল অ্যাডভাইজার লুবাইন চৌধুরী মাসুম।
শিরোনাম :
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক! নিজেকে জীবিত প্রমাণে ৯ বছর ধরে লড়ছেন প্রবীণ নাগরিক ‘পিংক বাসে’ পর্যাপ্ত যাত্রী সংকট, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা বাড়িতে স্ত্রীর মরদেহ রেখে মসজিদে আজান দিতে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু সৌদিগামী আটকে পড়া যাত্রীদের বিকল্প রুট দিল বিমান! সৌদি বিমানবন্দরে বিধিনিষেধ: ঢাকা থেকে ৫১ ফ্লাইট স্থগিত তিন মাসে বৈদেশিক ঋণ কমেছে আড়াই বিলিয়ন ডলারের বেশি এআইকে অন্ধভাবে বিশ্বাস করবেন না: সতর্ক করলেন মাইক্রোসফটের সিইও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অনিশ্চয়তার মাঝে বিশ্ববাজারে তেলের দাম কমলো দেশের মোট বৈদেশিক ঋণ বেড়ে ১১৫ বিলিয়ন ডলার ছুল বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক! নিজেকে জীবিত প্রমাণে ৯ বছর ধরে লড়ছেন প্রবীণ নাগরিক ‘পিংক বাসে’ পর্যাপ্ত যাত্রী সংকট, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা বাড়িতে স্ত্রীর মরদেহ রেখে মসজিদে আজান দিতে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু সৌদিগামী আটকে পড়া যাত্রীদের বিকল্প রুট দিল বিমান! সৌদি বিমানবন্দরে বিধিনিষেধ: ঢাকা থেকে ৫১ ফ্লাইট স্থগিত তিন মাসে বৈদেশিক ঋণ কমেছে আড়াই বিলিয়ন ডলারের বেশি এআইকে অন্ধভাবে বিশ্বাস করবেন না: সতর্ক করলেন মাইক্রোসফটের সিইও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অনিশ্চয়তার মাঝে বিশ্ববাজারে তেলের দাম কমলো দেশের মোট বৈদেশিক ঋণ বেড়ে ১১৫ বিলিয়ন ডলার ছুল
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.