চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার দিকে এগোচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ বিমানবাহিনীর জন্য চীনের তৈরি আধুনিক ‘জে-১০সিই’ (J-10CE) মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট ক্রয়ের প্রক্রিয়া চূড়ান্ত করার লক্ষ্যে সরকার গুরুত্বের সঙ্গে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে সরকারের সাম্প্রতিক নানা উন্নয়ন ও সিদ্ধান্ত তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা জানান।
তথ্য উপদেষ্টা জানান, জে-১০সিই যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার সংক্রান্ত কমিটি ‘নেগোসিয়েশন বৈঠকের’ মাধ্যমে খসড়া চুক্তিপত্র প্রস্তুত সম্পন্ন করেছে। চুক্তিপত্রটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগ এবং অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমানের যুদ্ধক্ষেত্রের পারফরম্যান্স উল্লেখ করে উপদেষ্টা বলেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে কমব্যাট ফিল্ডে এই বিমানের একটি বাস্তব অভিজ্ঞতা রয়েছে। পাকিস্তান ও ভারতের মধ্যকার বিমান যুদ্ধে ভারতের আধুনিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার পেছনে চীনা জে-১০সিই বিমানের ভূমিকা তথ্য ও সামরিক মহলে স্বীকৃত। রাফালকে ৪.৫ জেনারেশনের অন্যতম আধুনিক বিমান মনে করা হলেও তার বিপরীতে চীনের তৈরি ফাইটারটির ট্র্যাক রেকর্ড অত্যন্ত সফল। ফলে বাংলাদেশও এই যুদ্ধবিমান সংগ্রহের দিকে নজর দিয়েছে।
ক্রয় খরচের তুলনামূলক সুবিধা তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, সমমানের ইউরোপীয় ‘রাফাল’ কিংবা ‘ইউরোফাইটার টাইফুন’-এর তুলনায় চীনা জে-১০সিই বিমানের ক্রয়মূল্য ও আর্থিক খরচ তুলনামূলকভাবে বেশ কম। দেশের সার্বভৌমত্ব ও জনগণের প্রতিরক্ষা সুনিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উপযুক্ত সব পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
শিরোনাম :
চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার দিকে এগোচ্ছে বাংলাদেশ বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘এনসিপি সুযোগের অভাবে সৎ, বেপরোয়া জামায়াত’: রাশেদ খাঁন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিকীকরণ ও গবেষণা প্রসারে ইউজিসির বড় উদ্যোগ জার্মানির শ্রমবাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনা: বিওইএসএল ও জার্মান রাষ্ট্রদূতের বৈঠক পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না: ডিএসসিসি প্রশাসক ‘৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে’: স্বাস্থ্যমন্ত্রী সিডনিতে সড়ক দুর্ঘটনায় আহত প্রবাসীর মৃত্যু জিএসটি চুক্তি বহাল রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর ইঞ্জিন বিকল হওয়ায় সাগরে বিমানের জরুরি অবতরণ, অক্ষত ২৩ বছরের নারী পাইলট চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার দিকে এগোচ্ছে বাংলাদেশ বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘এনসিপি সুযোগের অভাবে সৎ, বেপরোয়া জামায়াত’: রাশেদ খাঁন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিকীকরণ ও গবেষণা প্রসারে ইউজিসির বড় উদ্যোগ জার্মানির শ্রমবাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনা: বিওইএসএল ও জার্মান রাষ্ট্রদূতের বৈঠক পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না: ডিএসসিসি প্রশাসক ‘৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে’: স্বাস্থ্যমন্ত্রী সিডনিতে সড়ক দুর্ঘটনায় আহত প্রবাসীর মৃত্যু জিএসটি চুক্তি বহাল রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর ইঞ্জিন বিকল হওয়ায় সাগরে বিমানের জরুরি অবতরণ, অক্ষত ২৩ বছরের নারী পাইলট
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.