‘৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে’: স্বাস্থ্যমন্ত্রী

২০২৪ সালের গণঅভ্যুত্থানে ৩৬ জুলাইয়ে তরুণরা আন্দোলনে অপূরণীয় শক্তি ও সাহসের জোগান দিয়েছিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. গোলাম রাজ্জাকের পুত্র এবং ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের শহীদ নাসিব হাসান রিয়ানের আত্মার মাগফেরাত কামনায় এই সভা আয়োজন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “স্বাধীনতার ৫৩ বছরে আমরা যে সাহস দেখাতে পারিনি, ৩৬ জুলাইয়ে সেই সাহস দেখিয়েছে তরুণরা। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বীরের মতো লড়াই করেছে তারুণ্য শক্তি। বাংলাদেশের আন্দোলন সংগ্রামে তরুণদের বিরাট ত্যাগ রয়েছে, তাদের অবদানেই এ দেশ এগিয়ে যাবে।”
শহীদ নাসিব হাসান রিয়ানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, “ছেলেটির এই অকালে শাহাদাৎ কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। সন্তানহারা পিতামাতাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা হতে পারে না, যে পিতামাতা নিজেদের সন্তানের লাশ নিজ কাঁধে বহন করেন।” এ সময় তিনি শহীদ রিয়ানের বাবা মো. গোলাম রাজ্জাককে ব্যক্তিগতভাবে সান্ত্বনা জানান এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. ওবায়দুর রহমান এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
শিরোনাম :
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস অক্টোবরের ১২ দিনে ১২৯ কোটি ডলারের রেমিট্যান্স! ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের রিয়াদ ও দাম্মাম রুট স্থগিত সৌদি বিমানবন্দরে হামলার আগে দেওয়া হয়নি সতর্কবার্তা! তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস বিমানবন্দরে ১৫ লাখ টাকার স্বর্ণসহ গ্রেফতার! ক্যাচ মিস ও বাজে ফিল্ডিংয়ের খেসারত, আফগানিস্তানের বিরুদ্ধে হাতছাড়া নিশ্চিত জয় রাশিয়া-ইউক্রেন সমঝোতার খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম শততম ওয়ানডের আগে বাংলাদেশকে সাহসী ক্রিকেট খেলার বার্তা বেথ মুনির বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক! উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস অক্টোবরের ১২ দিনে ১২৯ কোটি ডলারের রেমিট্যান্স! ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের রিয়াদ ও দাম্মাম রুট স্থগিত সৌদি বিমানবন্দরে হামলার আগে দেওয়া হয়নি সতর্কবার্তা! তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস বিমানবন্দরে ১৫ লাখ টাকার স্বর্ণসহ গ্রেফতার! ক্যাচ মিস ও বাজে ফিল্ডিংয়ের খেসারত, আফগানিস্তানের বিরুদ্ধে হাতছাড়া নিশ্চিত জয় রাশিয়া-ইউক্রেন সমঝোতার খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম শততম ওয়ানডের আগে বাংলাদেশকে সাহসী ক্রিকেট খেলার বার্তা বেথ মুনির বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক!
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.