বিমানবন্দরে ১৫ লাখ টাকার স্বর্ণসহ গ্রেফতার!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ১৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কারসহ গ্রেফতার মো. রাশেদ (৩৬) নামের এক ব্যক্তির দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) আসামিকে আদালতে হাজির করা হলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ শুনানি শেষে এই রিমান্ড আদেশ দেন।
মামলার নথি সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১৩ এপিবিএন) একটি দল বিমানবন্দরের আগমনী টার্মিনালের ১ নম্বর ক্যানোপি এলাকায় অভিযান চালায়। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রাশেদকে আটক করা হয়। পরে তার পরনের জিন্স প্যান্টের পকেট তল্লাশি করে ৯৯ দশমিক ২ গ্রাম ওজনের স্বর্ণের চুরি, ব্রেসলেট ও হার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪৭ হাজার ৫২০ টাকা।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের মূল হোতাদের চিহ্নিত করতে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জেসমিন আক্তার পপি আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে উত্তরা আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসআই মো. আবুল কালাম বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের এসআই আবু বকর বিষয়টি নিশ্চিত করেছেন।
শিরোনাম :
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস অক্টোবরের ১২ দিনে ১২৯ কোটি ডলারের রেমিট্যান্স! ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের রিয়াদ ও দাম্মাম রুট স্থগিত সৌদি বিমানবন্দরে হামলার আগে দেওয়া হয়নি সতর্কবার্তা! তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস বিমানবন্দরে ১৫ লাখ টাকার স্বর্ণসহ গ্রেফতার! ক্যাচ মিস ও বাজে ফিল্ডিংয়ের খেসারত, আফগানিস্তানের বিরুদ্ধে হাতছাড়া নিশ্চিত জয় রাশিয়া-ইউক্রেন সমঝোতার খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম শততম ওয়ানডের আগে বাংলাদেশকে সাহসী ক্রিকেট খেলার বার্তা বেথ মুনির বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক! উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস অক্টোবরের ১২ দিনে ১২৯ কোটি ডলারের রেমিট্যান্স! ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের রিয়াদ ও দাম্মাম রুট স্থগিত সৌদি বিমানবন্দরে হামলার আগে দেওয়া হয়নি সতর্কবার্তা! তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস বিমানবন্দরে ১৫ লাখ টাকার স্বর্ণসহ গ্রেফতার! ক্যাচ মিস ও বাজে ফিল্ডিংয়ের খেসারত, আফগানিস্তানের বিরুদ্ধে হাতছাড়া নিশ্চিত জয় রাশিয়া-ইউক্রেন সমঝোতার খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম শততম ওয়ানডের আগে বাংলাদেশকে সাহসী ক্রিকেট খেলার বার্তা বেথ মুনির বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক!
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.