ইঞ্জিন বিকল হওয়ায় সাগরে বিমানের জরুরি অবতরণ, অক্ষত ২৩ বছরের নারী পাইলট

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বোকা রাটন উপকূলের আটলান্টিক মহাসাগরে একটি ছোট দ্বি-ইঞ্জিনবিশিষ্ট বিমান অত্যন্ত দক্ষতার সাথে জরুরি অবতরণ করিয়েছেন ২৩ বছর বয়সী নারী পাইলট ফেইথ টেংকলে। যান্ত্রিক ত্রুটির কারণে তিনি রানওয়েতে না নেমে পানির ওপর ল্যান্ড করার সিদ্ধান্ত নেন। এই ঘটনায় পাইলট সম্পূর্ণ অক্ষত রয়েছেন।
স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) সকালে ফোর্ট মায়ার্স থেকে বাহামার দক্ষিণ বিমিনি দ্বীপে তাঁর বাবা-মাকে নিয়ে আসার জন্য পাইপার পিএ-৩০ মডেলের বিমানটি নিয়ে একা রওয়ানা হয়েছিলেন চার বছরের অভিজ্ঞতাসম্পন্ন এই তরুণী পাইলট। পথিমধ্যে বোকা রাটন থেকে প্রায় ১৫ মাইল পশ্চিমে থাকা অবস্থায় বিমানটির ল্যান্ডিং গিয়ার বিকল হয়ে পড়ে এবং ডান পাশের ইঞ্জিনটি বন্ধ হয়ে যায়।
প্রথমে বোকা রাটন বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি দেওয়া হলেও বিমানে প্রচুর জ্বালানি অবশিষ্ট ছিল। ল্যান্ডিং গিয়ার ছাড়া শক্ত রানওয়েতে অবতরণ করলে ঘর্ষণে আগুন লেগে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে এমন আশঙ্কায় পাইলট বিমানটি সাগরে অবতরণের দ্রুত সিদ্ধান্ত নেন।
উপকূলের কাছাকাছি বহুতল ভবন ও সাগরে থাকা প্যাডেলবোর্ডারদের বাঁচিয়ে অত্যন্ত সতর্কতার সাথে পানির ওপর নিখুঁত অবতরণ করান তিনি। বিমানটি ধীরে ধীরে সাগরে ডুবে গেলেও এক মিনিটের মধ্যে লাইফগার্ড ও কোস্টগার্ডের সহায়তায় পাইলট ফেইথকে উদ্ধার করা হয়।
সোশ্যাল মিডিয়ায় পাইলট ও উদ্ধার কাজ নিয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য ও ভুয়া গুজব ছড়ালে ফেইথ টেংকলে সংবাদমাধ্যমকে নিজেই ঘটনার বর্ণনা দেন এবং নিশ্চিত করেন যে তিনি নিজেই নিরাপদ অবতরণ নিশ্চিত করেছেন। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ (FAA) ঘটনার তদন্ত শুরু করেছে।
শিরোনাম :
সিডনিতে সড়ক দুর্ঘটনায় আহত প্রবাসীর মৃত্যু জিএসটি চুক্তি বহাল রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর ইঞ্জিন বিকল হওয়ায় সাগরে বিমানের জরুরি অবতরণ, অক্ষত ২৩ বছরের নারী পাইলট অস্ট্রেলিয়ায় সিএফএমইইউ সদর দপ্তরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৫ ১০০ মিটার দৌড়ে উসাইন বোল্টের রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে রোবট! জ্বালানি সহায়তা ও জনশক্তি রপ্তানি জোরদারের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে বেসরকারি খাতের বিনিয়োগ চান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী Ai ব্যবহারে সরকারি দক্ষতা ও নাগরিক সেবা আরও সহজ হবে: জনপ্রশাসন উপদেষ্টা নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৬ বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার বিল! সরকারি চুক্তিতে নিষেধাজ্ঞা ও আয় হ্রাস: কেপিএমজি অস্ট্রেলিয়ায় শত শত কর্মী ছাঁটাই সিডনিতে সড়ক দুর্ঘটনায় আহত প্রবাসীর মৃত্যু জিএসটি চুক্তি বহাল রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর ইঞ্জিন বিকল হওয়ায় সাগরে বিমানের জরুরি অবতরণ, অক্ষত ২৩ বছরের নারী পাইলট অস্ট্রেলিয়ায় সিএফএমইইউ সদর দপ্তরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৫ ১০০ মিটার দৌড়ে উসাইন বোল্টের রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে রোবট! জ্বালানি সহায়তা ও জনশক্তি রপ্তানি জোরদারের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে বেসরকারি খাতের বিনিয়োগ চান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী Ai ব্যবহারে সরকারি দক্ষতা ও নাগরিক সেবা আরও সহজ হবে: জনপ্রশাসন উপদেষ্টা নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৬ বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার বিল! সরকারি চুক্তিতে নিষেধাজ্ঞা ও আয় হ্রাস: কেপিএমজি অস্ট্রেলিয়ায় শত শত কর্মী ছাঁটাই
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.