ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই নিয়ে ‘বিয়ের’ চক্রান্ত

সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এক বিধবা নারীর (৪৩) কাছে টিপসই নিয়ে জাল কাবিননামা তৈরির গুরুতর অভিযোগ উঠেছে। প্রতারণার শিকার ওই নারী ঘটনার প্রতিবাদ জানিয়ে দাবি করেছেন, তিনি কোনো বিয়েতে সম্মতি দেননি এবং কাবিননামাটির অস্তিত্ব সম্পূর্ণ জাল ও উদ্দেশ্যপ্রণোদিত।
উপজেলার একটি গ্রামে ঘটে যাওয়া এই ঘটনাটি সম্প্রতি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়। ভুক্তভোগী নারী জানান, স্বামী মারা যাওয়ার পর গত ১৩ বছর ধরে তিনি কৃষি জমিতে কাজ করে দুই ছেলেকে বড় করেছেন। সম্প্রতি স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে ফ্যামিলি কার্ড তৈরির কথা বলে তার কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি ও একটি কাগজে টিপসই নেওয়া হয়। পরে তাকে বলা হয় তার ‘বিয়ে’ হয়ে গেছে এবং বর হিসেবে স্থানীয় আবদুল কুদ্দুস নামের এক ব্যক্তির নাম দেখানো হয়, যিনি পূর্বেও তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন।
ছড়িয়ে পড়া ভুয়া কাবিননামায় আড়াই লাখ টাকা দেনমোহর উল্লেখ করা হয় এবং কাজি হিসেবে গোলাম মোস্তফার নাম ব্যবহার করা হয়। তবে সংশ্লিষ্ট কাজি গোলাম মোস্তফা পুরো বিষয়টি অস্বীকার করে জানান, এটি সম্পূর্ণ জাল একটি কাগজ এবং ২০২০ সালেও একই ধরনের জাল কাগজ তৈরির ঘটনায় তিনি থানায় জিডি করেছিলেন। কাবিননামায় নাম থাকা এক সাক্ষীও জানান যে তিনি এ ধরণের কোনো বিয়েতে সাক্ষ্য দেননি।
ঘটনার পর বিষয়টি নিষ্পত্তিতে গ্রাম্য সালিস বৈঠক ডাকা হলেও অভিযুক্তরা তাতে অনুপস্থিত ছিলেন। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান জানান, মৌখিকভাবে বিষয়টি সম্পর্কে অবগত হলেও এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম :
যাত্রীদের আড্ডা আর হুড়োহুড়িতে যেন ‘লোকাল ট্রেন’ ইন্ডিগোর ফ্লাইট ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই নিয়ে ‘বিয়ের’ চক্রান্ত বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি! বলিউড অভিনেতা নানা পাটেকর আর নেই অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের চমকে দিতে চায় বাংলাদেশ অস্ট্রেলিয়ার পার্থে সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রীর মৃত্যু! সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলা: নিহত ৩, আহত ৩৬ অধিকার ও সুযোগে ধর্ম-বর্ণ বাধা হবে না: প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিনছে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাকের রফতানি ও দাম দুটোই নিম্নমুখী যাত্রীদের আড্ডা আর হুড়োহুড়িতে যেন ‘লোকাল ট্রেন’ ইন্ডিগোর ফ্লাইট ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই নিয়ে ‘বিয়ের’ চক্রান্ত বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি! বলিউড অভিনেতা নানা পাটেকর আর নেই অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের চমকে দিতে চায় বাংলাদেশ অস্ট্রেলিয়ার পার্থে সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রীর মৃত্যু! সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলা: নিহত ৩, আহত ৩৬ অধিকার ও সুযোগে ধর্ম-বর্ণ বাধা হবে না: প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিনছে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাকের রফতানি ও দাম দুটোই নিম্নমুখী
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.