আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের প্রক্সি ভোটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেয়া হবে। সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত এক বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসীদের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করা হবে। এই অ্যাপে নিবন্ধনের মাধ্যমে প্রবাসীরা তাদের পছন্দের নমিনি বা প্রতিনিধি নির্ধারণ করতে পারবেন। পরবর্তীতে সেই নমিনি প্রবাসীর হয়ে ভোট প্রদান করবেন। এভাবেই প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

