তথ্য ও সম্প্রচার কমিটির সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ

জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এই নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে তিনি তথ্য, গণমাধ্যম ও সম্প্রচার খাতের নীতি নির্ধারণী ও সংসদীয় নজরদারির কাজে যুক্ত হলেন।

সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে এই স্থায়ী কমিটি গঠিত হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বসা ওই অধিবেশনে প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নূরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা সংসদে পাস হয়। নবগঠিত এই কমিটিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমানকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই কমিটি সংশ্লিষ্ট খাতের কর্মকাণ্ড পর্যালোচনা করার পাশাপাশি মন্ত্রণালয়ের জবাবদিহি নিশ্চিত করতে এবং নীতিগত বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিতে কাজ করে। ফলে ড. শফিকুল ইসলাম মাসุดের সামনে গণমাধ্যমের স্বাধীনতা, তথ্যের অবাধ প্রবাহ এবং পেশাদার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে।

জাতীয় এই দায়িত্ব পালনের পাশাপাশি নিজের নির্বাচনি এলাকার নানা উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের প্রতিও নজর রয়েছে তার। স্থানীয় মানুষের প্রত্যাশা, বাউফলের দীর্ঘদিনের নদীভাঙন রোধ, উন্নত সড়ক যোগাযোগ, মানসম্মত স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টির মতো জনস্বার্থের বিষয়গুলো তিনি জাতীয় পর্যায়ে জোরালোভাবে তুলে ধরবেন। উল্লেখ্য, ড. শফিকুল ইসলাম মাসুদ রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, কর্মপরিষদ ও মজলিসে শুরার সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।

শিরোনাম :
২০২৭ সালের পবিত্র রমজান কবে? জানা গেল সম্ভাব্য তারিখ রিজিকের তিনটি স্থায়ী দরজা: চরম সংকটেও যা কখনো বন্ধ হয় না প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর: সংবর্ধনা নিয়ে বিতর্ক ও ক্যালিফোর্নিয়া সফর বাতিল শিল্পে গ্যাস বাড়লেও বিদ্যুৎ পরিস্থিতির অবনতি, বেড়েছে লোডশেডিং গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত বহুতল ভবন ধস, নিহত ২০ দুই কোটি ডলারও বিক্রি করতে পারলো না বাংলাদেশ ব্যাংক দুই মাস পর শিল্পে বাড়লো গ্যাসের চাপ, স্বস্তি ফিরছে কারখানায় আড়াই লাখ কোটি টাকায় মেট্রোরেলের নতুন ৩ প্রকল্প অনুমোদন ভারতসহ ১০ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা সিডনির জমজমাট আয়োজনের পর এবার মেলবোর্ন মাতাবেন জেমস ২০২৭ সালের পবিত্র রমজান কবে? জানা গেল সম্ভাব্য তারিখ রিজিকের তিনটি স্থায়ী দরজা: চরম সংকটেও যা কখনো বন্ধ হয় না প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর: সংবর্ধনা নিয়ে বিতর্ক ও ক্যালিফোর্নিয়া সফর বাতিল শিল্পে গ্যাস বাড়লেও বিদ্যুৎ পরিস্থিতির অবনতি, বেড়েছে লোডশেডিং গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত বহুতল ভবন ধস, নিহত ২০ দুই কোটি ডলারও বিক্রি করতে পারলো না বাংলাদেশ ব্যাংক দুই মাস পর শিল্পে বাড়লো গ্যাসের চাপ, স্বস্তি ফিরছে কারখানায় আড়াই লাখ কোটি টাকায় মেট্রোরেলের নতুন ৩ প্রকল্প অনুমোদন ভারতসহ ১০ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা সিডনির জমজমাট আয়োজনের পর এবার মেলবোর্ন মাতাবেন জেমস
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.