অসুস্থ শরীরে কাজ, কর্মকর্তার দুর্ব্যবহারে নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগ!

ঢাকার আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় অসুস্থ শরীরে কাজ করার সময় এবং কর্মকর্তার মানসিক নির্যাতনের মুখে সুমি আক্তার মিশু (২৬) নামের এক নারী সুইং অপারেটরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কারখানাটির সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মেশিনে কর্মরত থাকা অবস্থায় এক পুরুষ কর্মকর্তা বারবার ওই নারী শ্রমিকের দিকে তেড়ে যাচ্ছেন এবং ডেস্কে আঘাত করে ধমকাচ্ছেন। এর কিছুক্ষণের মধ্যেই মেশিনে বসা অবস্থাতেই মাটিতে লুটিয়ে পড়েন সুমি।
গত শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ঘটে যাওয়া এই ঘটনার তিন দিন পার হলেও এখন পর্যন্ত অভিযুক্ত কোনো কর্মকর্তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিহত সুমি আক্তার মিশু নীলফামারীর ডিমলা উপজেলার বাসিন্দা। তিনি স্বামী সাজ্জাদ হোসেন ও দুই সন্তানকে নিয়ে আশুলিয়ায় ভাড়া বাসায় থাকতেন।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও কারখানায় ওভারটাইম উৎপাদন চলছিল। দুপুরের বিরতিতে বাসায় খেতে এসে সুমি পরিবারকে জানান, প্রবল শারীরিক অসুস্থতা এবং কাজের অতিরিক্ত চাপ সত্ত্বেও তাকে ছুটি দেওয়া হয়নি। দুপুরে কারখানায় ফেরার পর এক কর্মকর্তা তার ওপর মানসিক চাপ সৃষ্টি করেন এবং অভদ্র আচরণ করেন। শারীরিক ও মানসিক চাপ সহ্য করতে না পেরে ফ্লোরে লুটিয়ে পড়েন তিনি। উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে আত্মপক্ষ সমর্থনে কারখানাটির মানবসম্পদ বিভাগের নির্বাহী কর্মকর্তা হাসান দাবি করেন, ডিউটি শেষের দিকে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান সুমি। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট ফ্লোরের লাইন সুপারভাইজারকে কারণ দর্শানোর নোটিশের পাশাপাশি সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির জিএম (অ্যাডমিন) মো. সালাউদ্দিন। তিনি নিহতের পরিবারকে নিয়ম অনুযায়ী সব পাওনা ও সহায়তার আশ্বাস দেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন ও আইনি প্রক্রিয়া স্বচ্ছ রাখতে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
শিরোনাম :
প্রধানমন্ত্রী |: বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি অস্ট্রেলিয়া বিএনপিতে দুই কমিটির দ্বৈত তৎপরতা: বিপাকে অতিথি সংসদ সদস্য সিএনসি ইউরোপের নতুন কনভেনার সাঈদ চৌধুরী ও কো-কনভেনার নোমান আযমী সততা ও মানবিকতায় সেবার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী নিয়োগে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত! নিউইয়র্কে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত সংসদীয় কমিটি |: সরকারি অর্থের অপচয় ও দুর্নীতি-অনিয়মে জড়িতদের ছাড় নয় মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী নিয়োগে লটারি, নির্বাচিত ৩০০ জন সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত: পরিচয় প্রকাশ করল কনস্যুলেট সোমবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন প্রধানমন্ত্রী |: বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি অস্ট্রেলিয়া বিএনপিতে দুই কমিটির দ্বৈত তৎপরতা: বিপাকে অতিথি সংসদ সদস্য সিএনসি ইউরোপের নতুন কনভেনার সাঈদ চৌধুরী ও কো-কনভেনার নোমান আযমী সততা ও মানবিকতায় সেবার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী নিয়োগে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত! নিউইয়র্কে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত সংসদীয় কমিটি |: সরকারি অর্থের অপচয় ও দুর্নীতি-অনিয়মে জড়িতদের ছাড় নয় মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী নিয়োগে লটারি, নির্বাচিত ৩০০ জন সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত: পরিচয় প্রকাশ করল কনস্যুলেট সোমবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.