অভিমান করে প্রবাসীর স্ত্রীর ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা

মাদারীপুরের কালকিনিতে মায়ের ওপর অভিমান করে তিনতলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে মিম আক্তার (১৮) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন।
রোববার (১৮ অক্টোবর) ভোরে উপজেলার মিয়ারহাট বাজার এলাকার আনসার উদ্দিন মৃধার মালিকানাধীন একটি ভবনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মিম আক্তার উপজেলার খুনেরচর গ্রামের মালয়েশিয়া প্রবাসী রাশেদ সরদারের স্ত্রী ও আলামিন খানের মেয়ে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নববিবাহিতা মিম আক্তার সম্প্রতি তার বাবা-মায়ের সঙ্গে মিয়ারহাট বাজারের উক্ত ভবনের দ্বিতীয় তলায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। ঘটনার দিন ভোরে পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে কথাকাটাকাটি ও মনোমালিন্য হয় তার। একপর্যায়ে মায়ের ওপর প্রবল অভিমান করে ভবনের তিনতলার ছাদে উঠে নিচে লাফ দেন মিম।
মাটিতে পড়ে গুরুতর রক্তাক্ত ও আহত হলে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা চালান। তবে হাসপাতালে পৌঁছানোর পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কালকিনি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, “মেয়েটির সম্প্রতি বিয়ে হয়েছে এবং তার স্বামী প্রবাসে রয়েছেন। স্বজনদের দাবি পারিবারিক অভিমানের কারণে তিনি ছাদ থেকে লাফ দিয়েছেন। মৃত্যুর সঠিক কারণ ও নেপথ্যের ঘটনা খতিয়ে দেখতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।”
শিরোনাম :
নাহিদ |: আওয়ামী সন্ত্রাসীরা হাসিবের ওপর গুপ্ত হামলা চালিয়েছে ইস্তাম্বুল হয়ে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম! বিশ্ববাজারে তেলের দামে বড় পতন! সৌদির সঙ্গে হজ চুক্তি সম্পাদন, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনার ফাঁসি ও নিরাপত্তা: ব্রিটিশ এমপিদের চিঠি ঘিরে তোলপাড়! নভেম্বরের প্রথম আট দিনে রেমিট্যান্স এলো ১১৩ কোটি ডলার, প্রবৃদ্ধিতে বড় লাফ বিদেশি কর্মী নিয়োগে ইতিবাচক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্বরাষ্ট্রমন্ত্রী |: জালিয়াতি-শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল নাহিদ |: আওয়ামী সন্ত্রাসীরা হাসিবের ওপর গুপ্ত হামলা চালিয়েছে ইস্তাম্বুল হয়ে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম! বিশ্ববাজারে তেলের দামে বড় পতন! সৌদির সঙ্গে হজ চুক্তি সম্পাদন, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনার ফাঁসি ও নিরাপত্তা: ব্রিটিশ এমপিদের চিঠি ঘিরে তোলপাড়! নভেম্বরের প্রথম আট দিনে রেমিট্যান্স এলো ১১৩ কোটি ডলার, প্রবৃদ্ধিতে বড় লাফ বিদেশি কর্মী নিয়োগে ইতিবাচক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্বরাষ্ট্রমন্ত্রী |: জালিয়াতি-শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.