টরন্টোতে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা মোমেন্টস উইথ লিজেন্ডস অনুষ্ঠিত

কানাডার টরন্টো প্যাভিলিয়নে সংগীত ও নৃত্যের এক ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মোমেন্টস উইথ লিজেন্ডস’ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যা। স্থানীয় সময় শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এছাড়া নৃত্য পরিবেশনায় মঞ্চ মাতান দেশের খ্যাতনামা দুই শিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। পাশ্চাত্য ও ভারতীয় ধ্রুপদি বাদ্যযন্ত্রের অনবদ্য সমন্বয়ে রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনা পুরো আয়োজনে যোগ করে ভিন্ন মাত্রা। রাত এগারোটার পরও বিপুলসংখ্যক প্রবাসী দর্শক মিলনায়তনে বসে মুগ্ধ হয়ে গান উপভোগ করেন।

বাঁশির সুর এবং মিলির আবৃত্তির মাধ্যমে এই বর্ণাঢ্য সন্ধ্যার সূচনা হয়। এরপর শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা তাদের নৃত্যদল নিয়ে পরিবেশন করেন জনপ্রিয় পরিবেশনা ‘আলোকের এই ঝর্ণাধারায়’। তাপস দেবের চমৎকার নৃত্য পরিকল্পনা ও নির্দেশনায় নাহিদ নাসরিন নয়ন এবং তাপস দেবের যুগল নৃত্য দর্শকদের নজর কাড়ে। এছাড়া শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপার আকর্ষণীয় দলীয় পরিবেশনা ‘ধ্রিম’ নৃত্যপর্বটিকে আরও সমৃদ্ধ করে তোলে।

পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন ফারহানা আহমেদ ও অজন্তা চৌধুরী। নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক নাহিদ নাসরিন নয়ন এবং সাইলেন্ট ডন প্রোডাকশনসের যৌথ ব্যবস্থাপনায় এই আয়োজন সম্পন্ন হয়। টরন্টোর মাটিতে আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যা প্রবাসীদের মাঝে বাংলা গান, নৃত্য এবং নিজস্ব সংস্কৃতির প্রতি গভীর অনুরাগের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

শিরোনাম :
লন্ডনে এনসিপি ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে আহত ৪ টরন্টোতে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা মোমেন্টস উইথ লিজেন্ডস অনুষ্ঠিত মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ অর্থায়নের তালিকায় বাংলাদেশকে যুক্ত করল যুক্তরাষ্ট্রের ডিএফসি দেশের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জানতে চান শফিকুর রহমান ২০২৭ সালের হজের বর্ধিত কোটায় নতুন নিবন্ধন শুরু প্রতিমন্ত্রী |: মহেশখালীতে তৃতীয় এফএসআরইউ স্থাপনে জ্বালানি নিরাপত্তা বাড়বে অস্ট্রেলিয়ায় গেমের আড়ালে উগ্রবাদ, তরুণদের রক্ষায় ৭৬ মিলিয়ন ডলারের বড় পদক্ষেপ! শিক্ষার্থীদের মানবিক ও দক্ষ নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চলের উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হচ্ছে: জহির উদ্দিন স্বপন লন্ডনে এনসিপি ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে আহত ৪ টরন্টোতে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা মোমেন্টস উইথ লিজেন্ডস অনুষ্ঠিত মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ অর্থায়নের তালিকায় বাংলাদেশকে যুক্ত করল যুক্তরাষ্ট্রের ডিএফসি দেশের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জানতে চান শফিকুর রহমান ২০২৭ সালের হজের বর্ধিত কোটায় নতুন নিবন্ধন শুরু প্রতিমন্ত্রী |: মহেশখালীতে তৃতীয় এফএসআরইউ স্থাপনে জ্বালানি নিরাপত্তা বাড়বে অস্ট্রেলিয়ায় গেমের আড়ালে উগ্রবাদ, তরুণদের রক্ষায় ৭৬ মিলিয়ন ডলারের বড় পদক্ষেপ! শিক্ষার্থীদের মানবিক ও দক্ষ নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চলের উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হচ্ছে: জহির উদ্দিন স্বপন
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.