বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের কমিটি গঠন

ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন ‘বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্স’-এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত আত্মপ্রকাশ ও সাধারণ সভায় নতুন কমিটির নাম ঘোষণা করেন ডিবিসি নিউজ ও চ্যানেল এস ইউকের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর।

রুপালী বাংলাদেশের ফ্রান্স প্রতিনিধি ও বাংলা টেলিগ্রামের সম্পাদক শাহ সুহেল আহমদকে সভাপতি ও  দৈনিক আমাদের সময়ের ফ্রান্স প্রতিনিধি আশিক আহমেদ উল্লাসকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন- সহ সভাপতি অবিরাম বাংলা ডটকমের উপসম্পাদক বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক জান-ই-আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরা বাংলা টিভি ইউকের ফ্রান্স প্রতিনিধি আবু বাকার আল আমীন, কোষাধ্যক্ষ এশিয়া পোস্টের ফ্রান্স প্রতিনিধি সাইফুল ইসলাম রনি, প্রচার সম্পাদক বাংলা টেলিগ্রামের সিনিয়র রিপোর্টার তানভীর তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ টুডে ও সংবাদ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি নিপু বড়ুয়া, দপ্তর সম্পাদক ইউরো বাংলা টোয়েন্টিফোরের সম্পাদক মোহাম্মদ কায়সার আহমেদ। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাই টিভি ও দৈনিক মুক্তখবরের ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, ডিবিসি নিউজ ও চ্যানেল এস ইউকের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর এবং দৈনিক যুগভেরীর ফ্রান্স প্রতিনিধি সাহাদ উদ্দিন।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটিকে দায়িত্ব দেয়া হয়।

নবগঠিত কমিটির নেতারা বলেন, ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত দক্ষতা উন্নয়নে সংগঠনটি কাজ করবে। একই সঙ্গে ফ্রান্সে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সাফল্যের সংবাদ আরও কার্যকরভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হবে।

শিরোনাম :
বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের কমিটি গঠন যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ নেতানিয়াহুর মন্তব্যে কোরআনের আয়াত ও ধর্মীয় বক্তব্যের জের, ফ্রান্সে ৬ মাসের জন্য বন্ধ মসজিদ, শুরু তীব্র বিতর্ক প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের পুনরায় আমন্ত্রণ জানাল ভারত ট্রাম্পের হাত ফসকাচ্ছেন নেতানিয়াহু, অক্টোবরের নির্বাচনে গদি হারানোর আশঙ্কা যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তিতে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’, যেভাবে আবেদন করবেন ভারত সঠিক পথে না এলে সরাসরি জবাব দেবে পাকিস্তান: শাহবাজ শরিফ বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করল জাতিসংঘ বাইশগজে চরম উত্তেজনা: মিরাজের সঙ্গে স্টার্কের বাকবিতণ্ডায় উত্তপ্ত ডারউইন টেস্ট সালমানের স্ত্রী ভারতে পালিয়েছেন? বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের কমিটি গঠন যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ নেতানিয়াহুর মন্তব্যে কোরআনের আয়াত ও ধর্মীয় বক্তব্যের জের, ফ্রান্সে ৬ মাসের জন্য বন্ধ মসজিদ, শুরু তীব্র বিতর্ক প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের পুনরায় আমন্ত্রণ জানাল ভারত ট্রাম্পের হাত ফসকাচ্ছেন নেতানিয়াহু, অক্টোবরের নির্বাচনে গদি হারানোর আশঙ্কা যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তিতে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’, যেভাবে আবেদন করবেন ভারত সঠিক পথে না এলে সরাসরি জবাব দেবে পাকিস্তান: শাহবাজ শরিফ বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করল জাতিসংঘ বাইশগজে চরম উত্তেজনা: মিরাজের সঙ্গে স্টার্কের বাকবিতণ্ডায় উত্তপ্ত ডারউইন টেস্ট সালমানের স্ত্রী ভারতে পালিয়েছেন?
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.