কেরানীগঞ্জে ইয়াবা তৈরির গোপন কারখানা, আটক ৪

রাজধানীর পার্শ্ববর্তী কেরানীগঞ্জে একটি অভিনব মাদক তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। সীমান্তবর্তী অঞ্চল থেকে মাদক আনার পরিবর্তে ঘরে বসেই রাসায়নিক পাউডার মিশিয়ে ইয়াবা তৈরি করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস দল গত বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটের দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন মধ্যচর দক্ষিণ বালুরচর এলাকায় অভিযান চালায়।

অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, ট্যাবলেট তৈরির কাঁচামাল, ম্যানুয়াল প্রেস মেশিন ও ডায়াস জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ প্রায় ১ হাজার ৯৬৮ পিস, যার বাজারমূল্য ৫ লাখ ৯০ হাজার ৪০০ টাকা। এছাড়া পাঁচটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্রও জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার কারওয়ানবাজারে অবস্থিত র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান জানান, আটককৃতদের মধ্যে অন্যতম হোতা মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), মো. আলী আরমান (৩৬), মো. শাহজাহান (৪০) এবং সোনিয়া (৩০) রয়েছেন। আলমগীরের বিরুদ্ধে রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় তিনটি মাদক মামলা রয়েছে।

র‍্যাব কর্মকর্তা জানান, সীমান্তপথে মাদকের কড়াকড়ির কারণে এই চক্রটি দুর্গম আস্তানায় রাসায়নিক সংমিশ্রণে নকল ইয়াবা তৈরি করে ঢাকা ও এর আশপাশের জেলায় সরবরাহ করে আসছিল। এই চক্রের পেছনে অন্য কোনো গডফাদার বা কেমিক্যাল সরবরাহকারী রয়েছে কি না, তা র‍্যাব খতিয়ে দেখছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শিরোনাম :
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক নিউইয়র্কে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বুধবারে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি! রাতের অনিষ্ট ও শয়তানের প্রভাব থেকে বাঁচতে ঘুমানোর আগের বিশেষ আমল ইউরোপের সঙ্গে সম্পর্ক বাড়াতে এয়ারবাস কেনা সরকারের জন্য ‘বড় পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ বন্ধ, হারানো পাসপোর্টে জরিমানার বিধান রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়! মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক নিউইয়র্কে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বুধবারে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি! রাতের অনিষ্ট ও শয়তানের প্রভাব থেকে বাঁচতে ঘুমানোর আগের বিশেষ আমল ইউরোপের সঙ্গে সম্পর্ক বাড়াতে এয়ারবাস কেনা সরকারের জন্য ‘বড় পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ বন্ধ, হারানো পাসপোর্টে জরিমানার বিধান রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়!
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.